মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

ইউক্রেন যুদ্ধের বিরোধিতাকারী রুশ তেল ফার্ম প্রধানের রহস্যজনক মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের শুরু থেকেই বিরোধী ছিলেন রুশ ধনকুবের রাভিল ম্যাগানোভের। ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার জন্য বার বার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেছিলেন। দফায় দফায় চিঠিও দিয়েছিলেন। মস্কোর সেই লুকোয়েল তেল কোম্পানির চেয়ারম্যান রাভিল ম্যাগানোভের রহস্যজনক মৃত্যু হলো বৃহস্পতিবার। 

রাশিয়ার একটি হাসপাতালের জানালা দিয়ে পড়ে মস্কোর লুকোয়েল তেল কোম্পানির চেয়ারম্যান রাভিল ম্যাগানভ মারা গেছেন বলে খবরে বলা হয়েছে। ৬৭ বছর বয়সি ম্যাগানভ মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার স্থানীয় রুশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হাসপাতালের জানালা থেকে পড়ে গুরুতর আহত হলে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, হাসপাতালের ষষ্ঠ তলার জানালা থেকে পড়ে যান ম্যাগানভ। 

কোম্পানির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, লুকোয়েল ব্যবস্থাপনার মধ্যে এই বিশ্বাসও আছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে এর পক্ষে কোনো প্রমাণ বা তথ্য পাওয়া যায়নি। 

ম্যাগানভের সঙ্গে ভালো পরিচিতি থাকা দুই ব্যক্তি বলেছেন, তিনি আত্মহত্যা করতে পারেন না।

মস্কোর পুলিশ ঘটনা তদন্ত করবে কিনা রয়টার্স এমন প্রশ্ন করলে তারা রুশ তদন্ত কর্তৃপক্ষের কাছে প্রশ্ন স্থানান্তর করেন। তবে রাশিয়ার কেন্দ্রীয় এই কমিটি তাৎক্ষণিকভাবে প্রশ্নের জবাব দেয়নি।

রাভিল ম্যাগানভ দুই বছর আগে লুকোয়েলের বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নেন। তিনি ১৯৯৩ সালে বেসরকারি তেল কোম্পানিতে কাজ শুরু করেন। 

চলতি বছরের মার্চের দিকে যুদ্ধে হতাহতের পরিবারের প্রতি শোক জানিয়ে রাশিয়াকে ইউক্রেন অভিযান শেষ করার আহ্বান জানিয়েছিলেন ম্যাগানভ। ইউক্রেনে মস্কোর অভিযান চলা অবস্থায় তিনি সর্বশেষ শীর্ষ ব্যক্তি, যার রহস্যজনক মৃত্যু হলো। 

সূত্র: আলজাজিরা

কিউএনবি/অনিমা/০২,০৯.২০২২/সকাল ১০.৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit