রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম

‘আগুন নিয়ে খেলছে ইসরাইল’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১১১ Time View

ডেস্কনিউজঃ ইসরাইল আগুন নিয়ে খেলছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেন, আগের দিন স্থানীয় সময় সন্ধ্যায় দামেস্কের কাছে এবং আলেপ্পোর আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইলি হামলার পর তেল আবিবকে নিয়ে এই অভিযোগ করেন তিনি।

হামলার ফলে শুধুমাত্র বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে।

এছাড়া সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানীর চারপাশে বেশ কয়েকটি ইসরাইলি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে বলেও সানার প্রতিবেদনে দাবি করা হয়ে।

অবশ্য ওই দাবির ব্যাপারে ইসরাইলের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কিছু বলা হয়নি।

বেশ কয়েক বছর ধরে সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরাইল। ইরান-সংশ্লিষ্ট লক্ষ্যবন্তুতে হামলা চালানো হচ্ছে বলে দাবি করছে দেশটি। সিরিয়ায় লেবাননের হিজবুল্লাহসহ তেহরান সমর্থিত বাহিনী আসাদ সরকারকে বিরোধী শক্তির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করার জন্য মোতায়েন করেছে।

কিউএনবি/বিপুল/০১.০৯.২০২২/ রাত ১০.৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit