রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

প্লান্ট দখল করার ব্যর্থ চেষ্টা চালিয়েছে ইউক্রেনের সেনারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহ্স্পতিবার দাবি করেছে, জাপোরিঝিয়া নিউক্লিয়ার প্লান্ট দখল করার চেষ্টা চালিয়েছিল ইউক্রেনের সেনারা। জাতিসংঘের প্রতিনিধি দল জাপোরিঝিয়া পাওয়ার প্লান্টে আসার আগে এ ঘটনা ঘটে। 

একটি বিবৃতিতে রুশ মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের সেনাবাহিনীর ৬০ জনেরও বেশি নাশকতাকারী সকাল ৬টায় দিনিপার নদী পার হয়েছিল। এই নদী দুই পক্ষকে (রাশিয়া-ইউক্রেন সেনা অবস্থান) আলাদা করেছে। ইউক্রেনের এ চেষ্টাকে ‘উস্কানিমূলক’ বলে মন্তব্য করেছে রাশিয়া। তাদের দাবি, প্লান্টে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক দলের ঘোষিত সফরকে বানচাল করে দিতে এই ব্যর্থ প্রচেষ্টা চালিয়েছে ইউক্রেন। 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রতিপক্ষ সেনাদের ধ্বংস করে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে বিমান বাহিনীর সহযোগিতাও। এদিকে বৃহস্পতিবার ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট সফরে যাওয়ার জন্য রওনা দেন জাতিসংঘের ১৪ সদস্যের প্রতিনিধি দল। কিন্তু গোলাবর্ষণের কারণে প্রতিনিধি দলকে একটি চেকপোস্টে তিন ঘণ্টা আটকে রাখে ইউক্রেনীয় সেনারা। 

সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit