রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

আলাস্কার উপনির্বাচনে হেরে গেছেন সারাহ পেলিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কট্টর রক্ষণশীল হিসেবে পরিচিত মার্কিন রিপাবলিকান দলের নেতা সারাহ পেলিন আলাস্কার কংগ্রেসের এক উপনির্বাচনে হেরে গেছেন। তিনি যে আসনে হেরেছেন তা প্রায় পাঁচ দশক ধরে রিপাবলিকানদের দখলে ছিল। বিজয়ী ডেমোক্র্যাট মেরি পেলটোলা আলাস্কার একজন আদিবাসী। তিনিই আলাস্কা থেকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত হওয়া প্রথম আদিবাসী।

কংগ্রেসের সংশ্লিষ্ট আসনের সদস্য মারা যাওয়ার পরে শূন্যপদ পূরণে ভোট হয়। নভেম্বরের উপনির্বাচনে আসনটিতে আবার ভোট হবে। প্রত্যন্ত আলাস্কা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর সারাহ পেলিন (৫৮) ২০০৮ সালে মার্কিন নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে আলোচিত হয়েছিলেন। মেরি পেলটোলা (৪৯) বুধবার ৩ শতাংশ বেশি ভোটে জয়ী ঘোষিত হন। এ অঙ্গরাজ্যটি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে ১০ শতাংশ ভোটে জিতেছিলেন।

মেরি পেলটোলা প্রচারণায় গর্ভপাতের সুযোগ, জলবায়ু বিষয়ে পদক্ষেপ এবং অঙ্গরাজ্যের স্যামনের সংখ্যা রক্ষা নিয়ে সোচ্চার ছিলেন। অন্যদিকে ট্রাম্পের সমর্থন পাওয়া পেলিন নির্বাচনী প্রচারণার সময় তার ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বীর চেয়ে চার-এক ব্যবধানে এগিয়ে ছিলেন।

সূত্র : বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit