বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম
ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা স্কুল-কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধে ষড়যন্ত্রের অভিযোগ দুর্গাপূজায় ৬১৫ মন্দির-মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্ট গার্ড, মোতায়েন ৩৪০০ সদস্য বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ডেপুটি স্পিকারের রোনালদোর সিদ্ধান্ত সব দিক থেকেই ভুল ছিল: রুনি সরকারি তথ্য ফাঁসকারীদের গুলি করা উচিত: ট্রাম্প এমবাপ্পের পর এবার মেসির জোড়া রেকর্ড ভাঙলেন হালান্ড পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ১৬ শিক্ষার্থী নিহত, আহত ১৯ প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: মন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু কাল

আশা জাগাচ্ছে রেমিট্যান্স, আগস্টেও বাজিমাত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৪ Time View

ডেস্ক নিউজ : করোনার অভিঘাত আর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির অবস্থা টালমাটাল। দেশের অর্থনীতি নিয়েও নানা উদ্বেগ ও উৎকণ্ঠা রয়েছে। এরমধ্যেও আশা জাগাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো প্রবাসীদের আয়। জুলাই মাসের পর আগস্টেও রেমিট্যান্সের গতি অনেক ঊর্ধ্বমুখী। বৈদেশিক মুদ্রার রিজার্ভের অন্যতম প্রধান উৎস প্রবাসী আয় জুলাইয়ের পর আগস্টেও ২ বিলিয়ন (২০০ কোটি) ডলারের বেশি এসেছে দেশে। সদ্য সমাপ্ত আগস্ট মাসে প্রায় ২০৪ কোটি (২.০৪ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই মাসের চেয়ে ১২ দশমিক ৬০ শতাংশ বেশি। গত বছরের আগস্টে রেমিট্যান্স এসেছিল ১৮১ কোটি ডলার।

বাংলাদেশ ব্যাংক সূত্রমতে, আগস্ট মাসে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ২০৩ কোটি ৮০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ৯৫ টাকা করে) যার পরিমাণ ১৯ হাজার ৩১০ কোটি টাকা। এ ছাড়া খোলা বাজারে ডলারের ব্যাপক চাহিদা থাকায় ব্যাংকগুলো ১০৫-১০৬ টাকা দরেও রেমিট্যান্স সংগ্রহ করছে। সে হিসাব বিবেচনায় নিলে এই টাকার পরিমাণ আরও বেশি।

চলতি ২০২২-২৩ নতুন অর্থবছরের দুই মাসের (জুলাই-আগস্ট) হিসাবে রেমিট্যান্স বেড়েছে ১২ দশমিক ৩০ শতাংশ।  এই দুই মাসে রেমিট্যান্স এসেছে ৪১৩ কোটি ৪০ লাখ ডলার। গত বছরের জুলাই-আগস্টে ৩৬৮ কোটি ২০ লাখ ডলার এসেছিল। এদিকে নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসীরা ২০৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার (প্রায় ২.১ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন, যা ছিল গত ১৪ মাসের মধ্যে সবচেয়ে বেশি এবং গত বছরের জুলাই মাসের চেয়ে ১২ শতাংশ বেশি।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit