রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

শ্রীলংকাকে নিয়ে সুজনের খোঁচা, যা বললেন জয়াবর্ধনে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : জয়সুরিয়া, জয়াবর্ধনেদের শ্রীলংকা এখন আর নেই।  সে সময় দলটির কাছে পাত্তাই পেত না বাংলাদেশ। তবে বর্তমান শ্রীলংকাকে বলে কয়ে হারায় অনেক দলই। টি-টোয়েন্টির মতো ফরম্যাটেও শ্রীলংকার সাথে সমানে সমানে লড়াই করে বাংলাদেশ। 

দুই দলের মুখোমুখি লড়াইয়ে সবশেষ ৬ ম্যাচে তিনটি করে জয় দুই দলেরই। এমন পরিসংখ্যানকে সামনে রেখেও বাংলাদেশের বোলিং নিয়ে কটাক্ষ করেন দাসুন শানাকা। সাকিব আর মোস্তাফিজ ছাড়া বাংলাদেশ দলে বিশ্বমানের বোলার নেই বলে বিস্ফোরক মন্তব্য করেন লঙ্কান অধিনায়ক। শানাকার এমন হেয় করা মন্তব্যের জবাব ক্রিকেটাররা না দিলেও খালেদ মাহমুদ চুপ থাকেননি। 

দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে বুধবার সংবাদ সম্মলেন প্রতিপক্ষ দল নিয়ে মন্তব্য করতে গিয়ে বাংলাদেশের টিম ডিরেক্টর বলেন, ‘আমি জানি না, দাসুন শানাকা এটি কেন বলেছে! অবশ্যই টি-টোয়েন্টিতে আফগানিস্তান ভালো স্কোয়াড। সে (শানাকা) বলেছে— আমাদের শুধু দুজন (বিশ্বমানের) বোলার আছে, তাই না? আমি তো শ্রীলংকার বোলারই দেখি না।’

আর সুজনের বক্তব্যের এ অংশটার ভিডিও টুইট করে শ্রীলংকার ক্রিকেটবিষয়ক খবরের ওয়েবসাইট ক্রিকওয়্যার।সেটি দেখে খেপেছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। নিজের টুইটারে ক্রিকওয়্যারের টুইটটি শেয়ার করেছেন তিনি। এরপর লিখেছেন, ‘মনে হচ্ছে শ্রীলংকারর বোলারদের নিজেদের মান দেখানোর সময় এটা। আর ব্যাটারদের সময় এসেছে এটা দেখানোর যে মাঠে তারা কেমন…।’

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা।  বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ। তার আগে কথার লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে একটা দ্বৈরথ তৈরি হয়েছে – এ কথা বলছেন অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit