শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা-অভিনেত্রী রণবীর ও কৃতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩৩ Time View

বিনোদন ডেস্ক : ভারতের মুম্বাইয়ের জিও কনভকেশন সেন্টারে বসেছিল বলিউডের সবচেয়ে ঐতিহ্যশালী অ্যাওয়ার্ড নাইট ফিল্মফেয়ারের ৬৭তম আসর। বরাবরই এই অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়া বা জেতা সম্মান ও গৌরবের। এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর সিং আর সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন কৃতি শ্যানন।

মঙ্গলবার (৩০ আগস্ট) অ্যাওয়ার্ড নাইট সঞ্চালনা করেছেন রণবীর সিং ও অর্জুন কাপুর। আর পারফর্ম করেছন  কিয়ারা আদভানি থেকে বরুণ ধাওয়ানের মতো এই সময়ের তারকারা। 

জমকালো আয়োজনে ৬৭তম আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। আসরে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর সিং আর সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন কৃতি শ্যানন।

 ‘এইটি থ্রি’ সিনেমায় কপিল দেবের চরিত্রে অভিনয় করে এই পুরস্কার জিতেছেন রণবীর। আর ‘মিমি’ সিনেমায় এক সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পান কৃতি স্যানন। সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘শেরশাহ’।

বলিউডের সবচেয়ে পছন্দের জুটির অন্যতম রণবীর-দীপিকা। এদিন রূপকথার গল্পের মতোই তাদের প্রেম কাহিনি। পর্দায় তাদের রসায়ন যেমন চোখ টানে, তেমনই বাস্তবেও ‘দীপবীর’-এর রসায়ন থেকে চোখ ফেরানো দায়! 

অন্যদিকে, ফিল্মফেয়ার অনুষ্ঠানের লাল গালিচায় ঝলমলে শাড়িতে বেশ স্টাইলিশ লাগছিল ক্যাটরিনা কাইফকে।

প্রেগন্যান্সি নিয়ে ওঠা গুঞ্জনের মধ্যেই এদিন তাক লাগান সুন্দরী। তাপসী পান্নু, ইয়ামি গৌতমের গ্ল্যামারাস অবতারও ছিল দেখার মতো। এবারের ফিল্মফেয়ার সঞ্চালনা করেছেন রণবীর সিং এবং অর্জুন কাপুর।

৬৭তম ফিল্মফেয়ারের বিজেতা তালিকায় চোখ রাখলে দেখা যাবে ‘শেরশাহ’ আর ‘সর্দার উধম’-এর কাছে কেউ ধাপে টেকেনি। একচেটিয়া রাজ করেছে এই দুই সিনেমা।

এছাড়াও এবারের অ্যাওয়ার্ড শো-তে উপস্থিত ছিলেন রবিনা ট্যান্ডন, শেহনাজ গিল, মৌনি রায়, করণ কুন্দ্রা, মালাইকা অরোরা, কৃতি শ্যাননের মতো শিল্পীরা। রেড কার্পেট মাতিয়ে রেখেছিলেন কিয়ারা আদবানি, কার্তিক আরিয়ান, ভিকি কৌশল এবং দিয়া মির্জারা।

চলুন দেখে নেওয়া যাক ফিল্মফেয়ার ২০২২-এর বিজেতা তালিকা–
সেরা অভিনেতা- রণবীর সিং (৮৩)
সেরা অভিনেত্রী- কৃতি শ্যানন (মিমি)
সেরা অভিনেতা (সমালোচকদের নজরে)- ভিকি কৌশল (সর্দার উধম)
সেরা অভিনেত্রী (সমালোচকদের নজরে)- বিদ্যা বালন (শেরনি)
সেরা পরিচালক- বিষ্ণুবর্ধন (শেরশাহ)
সেরা ছবি (পপুলার)- শেরশাহ
সেরা ছবি (ক্রিটিক)- সর্দার উধম
সেরা সহ-অভিনেতা- পঙ্কজ ত্রিপাঠি (মিমি)
সেরা সহ-অভিনেত্রী- সাই তমহাঙ্গার (মিমি)
সেরা গল্প- অভিষেক কাপুর, সুপ্রতীক সেন ও তুষার পারাঞ্জাপে (চণ্ডীগড় করে আশিকি)
সেরা ডায়লগ- দিবাকর বন্দ্যোপাধ্যায় আর বরুণ গ্রোভার (সন্দীপ অর পিঙ্কি ফারার)
সেরা চিত্রনাট্য- শুভেন্দু ভট্টাচার্য আর রীতেশ শাহ (সর্দার উধম)
সেরা নবাগত অভিনেতা- ইহান ভাটফর (৯৯ সংস)
সেরা নবাগতা অভিনেত্রী- শর্বরী বাগ (বান্টি অর বাবলি ২)
সেরা মিউজিক অ্যালবাম- তনিষ্ক বাগচি, বি প্রাক, জানি, জসলিন রয়্যাল, জাভেদ-মোহসিন, বিক্রম মোনত্রোস (শেরশাহ)
সেরা লিরিক্স- কৌসর মুনির-লেহেরা দো (৮৩)
সেরা গায়ক- বি প্রাক- মন ভরেয়া২.০ (শেরশাহ)
সেরা গায়িকা- আসিস কৌর- রাতা লম্বিয়া (শেরশাহ)
সেরা অ্যাকশন- শেরশাহ
সেরা ব্য়াকগ্রাউন্ড মিউজিক- শান্তনু মৈত্র (সর্দার উধম)
সেরা কোরিওগ্রাফি- বিজয় গাঙ্গুলী- চকা চক (অতরঙ্গি রে)
সেরা সিনেমাটোগ্রাফি- অভীক মুখোপাধ্যায় (সর্দার উধম)
সেরা কস্টিউম- সর্দার উধম
সেরা এডিটিং- শেরশাহ
জীবনোত্তর সম্মান- সুভাষ ঘাই

সূত্রঃ হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/০১.০৯.২০২২/দুপুর ১২.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit