শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী পাকিস্তানের বাধায় দেরি, অবশেষে এল ইউরেনিয়াম যে খবরে দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলা

ট্রাম্পের ট্রুথ সোশ্যাল গুগল প্লে থেকে নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফেসবুক-টুইটার থেকে নিষিদ্ধ হওয়ার পর নিজেই সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম আনার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। সেই ঘোষণা মতো ট্রুথ সোশ্যাল প্রতিষ্ঠা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তবে সেটি নিয়ে নানা বাধার সম্মুখীন হচ্ছেন তিনি। এবার  ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে গুগল প্লে থেকে নিষিদ্ধ করা হয়েছে। খবর বিবিসির।

এই পদক্ষেপটি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপ ডাউনলোড করা কঠিন করে তুলবে। গুগল বলেছে, শারীরিক হুমকি এবং সহিংসতার প্ররোচনার মতো বিষয়বস্তু নিষিদ্ধ সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন করেছে ট্রুথ সোশ্যাল। তারা গুগলের নীতিমালা মেনে চলার পরামর্শ মানেনি।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দাঙ্গায় প্ররোচনার অভিযোগে ফেসবুক ও টুইটার থেকে নিষিদ্ধ হন ট্রাম্প। দুটি মাধ্যমেই তিনি বেশ সক্রিয় ছিলেন। বিশেষ করে টুইটারে প্রচুর টুইট করতেন তিনি। ফেসবুক-টুইটার থেকে বহিষ্কৃত হয়ে তিনি নিজের প্ল্যাটফর্ম চালু করেন।

প্ল্যাটফর্মটির দাবি, সেখানে মুক্তভাবে মতামত প্রকাশ করা যায়। তবে, সেখানে কী বলা যাবে, কী যাবে না, তার নির্দিষ্ট তালিকা আছে।  

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit