রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ৩৫ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী আটক চৌগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বড়পুকুরিয়া কয়লাখনিতে নিয়োগে স্থগিত রেখে উচ্চ আদালতের রায়ে নিয়োগ প্রদান না করায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মচারীদের॥ মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ। এশিয়ান গেমসের ব্যর্থতা খুঁজবে ক্রীড়া মন্ত্রণালয় চৌগাছায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় জামায়াতের র‌্যালী যুক্তরাষ্ট্রে ফুলব্রাইট স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন দূতাবাসের সঙ্গে মাহদী আমিনের বৈঠক ডিআইজি-এসপিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার বিয়ের সাজে অপু বিশ্বাস-আদর আজাদ

সামাজিক বৈষম্য মৌখিক ও শারীরিক নিগ্রহের সমান

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : দিন দিন বেড়েই চলেছে সামাজিক বৈষম্য। এর রয়েছে বিভিন্ন ধরণ। সামাজিক বৈষম্য এমন এক ধরনের নির্যাতন, যা চোখ এড়িয়ে যায় বহু মানুষের। আর এ নিয়েই গবেষণা জানাচ্ছে, সামাজিক বৈষম্য মৌখিক কিংবা শারীরিক নিগ্রহের সমান।

সম্প্রতি মিসৌরি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, সামাজিক বৈষম্যের শিকড় বেশ গভীর।

শিক্ষাক্ষেত্রে অনেক সময়েই হরেক রকমের হেনস্থার শিকার হতে হয় ছাত্রছাত্রীদের। কেউ শারীরিক নিগ্রহের সম্মুখীন হন, কাউকে আবার শুনতে হয় কুকথা। তবে এই ধরনের নিগ্রহ ছাড়াও আর এক ধরনের নির্যাতন রয়েছে, যা চোখ এড়িয়ে যায় বহু মানুষের। 

তা নিয়েই গবেষণা করে ফল জানিয়েছে মিসৌরি বিশ্ববিদ্যালয়। সে গবেষণা বলছে, “সামাজিক বৈষম্য এমন এক ধরনের হেনস্থা, যা শারীরিক নিগ্রহ বা কটু কথার থেকেও বেশি দেখা যায়।”

আমেরিকার প্রায় ১৪ হাজার শিশুর উপর করা এই সমীক্ষা বলছে, কোনও শিশু যদি ছোটবেলায় সমাজিক বৈষম্যের শিকার হয়, তবে তার প্রভাব শারীরিক কিংবা মানসিক নিগ্রহের চেয়ে কোনও অংশে কম নয়। এমনকি এর প্রভাব থেকে যায় বড় হওয়ার পরেও।

গবেষকগণ আরও জানাচ্ছে, এমন এক শ্রেণির মানুষের কথা যারা প্রত্যক্ষ ভাবে আগ্রাসী নন। কিন্তু তাদের মধ্যে ‘নিগ্রহের মানসিকতা’ রয়েছে। এই ধরনের ব্যক্তিরা কিছু ক্ষেত্রে এমন এক বৈষম্যমূলক আচরণ করেন, যা হেনস্থার সমান।

গবেষকদের আরও দাবি, যারা নিগ্রহের ঘটনার প্রত্যক্ষদর্শী, তাদের ভূমিকাও এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ। তারা হয় নিগ্রহের ঘটনাকে প্রশ্রয় দেন, না হয় তা প্রতিরোধ করেন। 

তাই এই ধরনের ঘটনা ঘটলে, যারা ঘটনাটি সামনে থেকে দেখছেন, তাদের তা আটকাতে উদ্যোগী হওয়া জরুরি বলেই মত গবেষকদের।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit