শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ৬৭তম আসরে সেরা রণবীর-কৃতি

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস, ২০২২- এর আসরে বাজিমাত করেছে ‘শেরশাহ’, ‘সরদার উদম’ ও ‘মিমি’ ছবিগুলো। এবারের আসরের বেশিরভাগ পুরস্কারই ঘরে তুলেছে এই তিনটি ছবি। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা মিউজিক অ্যালবামের পুরস্কার পেয়েছে শেরশাহ। ছবিটিতে গান গেয়ে গেয়ে সেরা গায়িকা ও গায়কের পুরস্কার পেয়েছেন আসিস কৌর ( রাতাঁ লম্বিয়া) ও বি প্রাক (মন ভরেয়া ২.০)। সেরা সম্পাদনা ও সেরা অ্যাকশন বিভাগেও পুরস্কার জিতেছে শেরশাহ।

এবারের আসরে সেরা অভিনেতা-অভিনেত্রী নির্বাচিত হয়েছেন রণবীর সিং (এইটি থ্রি), কৃতি শ্যানন (মিমি)। সমালোচকদের বিচারে সেরা অভিনেতা-অভিনেত্রী হয়েছেন ‘সর্দার উধম’ ছবির জন্য ভিকি কৌশল ও ‘শেরনি’ ছবির জন্য বিদ্যা বালান। মিমি ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন পঙ্কজ ত্রিপাঠী ও সেরা পার্শ্ব অভিনেত্রী নির্বাচিত হয়েছেন সাই তামহাকর। আজীবন সম্মাননা দেওয়া হয়েছে সুভাষ ঘাইকে।

সমালোচকদের বিচারে সেরা ছবি ‘সর্দার উধম’। সেরা আবহ সঙ্গীত, সেরা পোশাক, সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা সাউন্ড ডিজাইন, সেরা ভিএফএক্স, সেরা স্ক্রিনপ্লে বিভাগেও সেরার পুরস্কার পেয়েছে ছবিটি। সেরা গল্প ও সেরা মৌলিক গল্পের পুরস্কার পেয়েছে ‘চণ্ডীগড় করে আশিকি’ (অভিষেক কাপূর, সুপ্রতীক সেন ও তুষার পরঞ্জপে)। ‘সন্দীপ অউর পিঙ্কি ফরার’ ছবির জন্য সেরা সংলাপের পুরস্কার পেয়েছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়, বরুণ গ্রোভার। 

সেরা অভিষেক (অভিনেতা) – ‘৯৯ সংস’-এর জন্য এহান ভট্ট ও সেরা অভিষেক (অভিনেত্রী) – ‘বান্টি অউর বাবলি ২’ ছবির জন্য শর্বরী বাগ। সেরা ডেবিউ (পরিচালক) – ‘রামপ্রসাদ কি তেহরভি’ ছবির জন্য সীমা পাহওয়া। সেরা লিরিক্স – ‘৮৩’ ছবির ‘লেহরা দো’ গানের ডন্য কৌসর মুনির। সেরা কোরিওগ্রাফি – ‘আতরঙ্গি রে’ ছবির ‘চকা চক’ গানের জন্য বিজয় গঙ্গোপাধ্যায়। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit