মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

একটি গ্রামের ৩৩ শতাংশ মানুষ ইউটিউবার! আয় লক্ষাধিক টাকা!

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : ভিউ-লাইক-সাবস্ক্রাইব-শেয়ার, নতুন শতাব্দীর বিনোদনের ভাষা। হ্যাঁ, ইউটিউব চ্যানেলের কথাই হচ্ছে। যা বদলে দিয়েছে সমসময়ের বিনোদনের চেহারা। প্রতিবেশী দেশ ভারতেও ইউটিউবারের সংখ্যা হুহু করে বাড়ছে। ঠিক কতটা বাড়ছে? এই বিষয়ে খানিক আন্দাজ দিতে পারে দেশটির ছত্তিশগড়ের একটি গ্রাম। যার নাম তুলসী। যেখানে ৩ হাজার মানুষের বাস, ১ হাজার জন ইউটিউবার। বিশ্বাস করা কঠিন হচ্ছে তো?

তবে জেনে রাখুন, গ্রাম ভরতি ইউটিউবের কারণেই এ গ্রামের ডাকনাম হয়েছে ইউটিউবারদের গ্রাম। ছত্তিশগড়ের রাজধানী রায়পুর কে ৪৫ কিলোমিটার দূরে তুলসী। যেখানকার তরুণ প্রজন্মের মধ্যে পারিবারিক ভাবেই রয়েছে শিল্পসত্তা। বাপ-কাকারা নাটক-যাত্রা করতেন। নতুন প্রজন্ম মোবাইল হাতে তুলে নিয়েছে প্রতিভার উন্মোচনে। তুলসীর এক তরুণী ইউটিউবারের বক্তব্য, বর্তমানে গ্রামের বাসিন্দাদের চালু ইউটিউব চ্যানেলের সংখ্যা ৪০। প্রশ্ন হল, হঠাৎ এভাবে ইউটিউবে মাতলেন কেন গ্রাম ভরতি মানুষ?

আসলে জ্ঞানেন্দ্র শুক্লা ও জয় বর্মার সাফল্যেই তুলসীতে জোয়ার আসে ইউটিউব চ্যানেলের। ব্যর্থতার সিঁড়ি বেয়েই সাফল্যের মুখ দেখেন ওরা। ব্যাঙ্কের চাকুরে জ্ঞানেন্দ্র ২০১১-১২ সালে বড়সড় ঝুঁকি নেন। নিরাপদ চাকরি ছেড়ে ইউটিউব চ্যানেল খোলেন। শুরুতে হোঁচোটও খাচ্ছিলেন। কিন্তু গ্রামে রামলীলায় অভিনয় করার অভিজ্ঞতা কাজে আসে। বর্তমানে জ্ঞানেন্দ্র শুক্লার চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা ১.১৫ লক্ষ। এখনও পর্যন্ত ২৫০টি ভিডিও আপলোড করেছেন তিনি নিজের চ্যানেলে। অন্যদিকে অস্থায়ী শিক্ষকতা ছেড়ে ইউটিউব চ্যানেল খুলেছিলেন জয় বর্মা। জয় জানান, আগে তার মাসিক আয় ছিল ১২ থেকে ১৫ হাজার। এখন মাস গেলে ৩০ থেকে ৩৫ হাজার টাকা চোখ বন্ধ করে উপার্জন করেন, নেপথ্যে তার ইউটিউব চ্যানেল। যে কাজ করে তিনি আনন্দও পান।

জ্ঞানেন্দ্র বলেন, “আমাদের দেখে উৎসাহিত হয়েছেন মানুষ। গ্রামের প্রায় ৪০ শতাংশ বাসিন্দার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে। আরও আনন্দের হল, সেখান থেকে ভাল আয় করছেন সকলেই।” জয় বলেন, “এ গ্রামের প্রায় সকলে ইউটিউব চ্যানেল নিয়ে পড়ে রয়েছে। নিশ্চয়ই এমনি এমনি নয়।” 

সূত্র: সংবাদ প্রতিদিন

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit