রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

সুখবর দিলেন শবনম ফারিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ১০৮ Time View

বিনোদন ডেস্ক : ছোট পর্দার প্রিয় মুখ শবনম ফারিয়া। ঈদ-পার্বণ-পূজাসহ যেকোনো উৎসবে তার নাটকের অপেক্ষায় থাকেন দর্শক। এবারের দুটি ঈদে দর্শক তাকে প্রচণ্ড মিস করেছে।

তবে তার দর্শক-ভক্তদের জন্য সুখবর বয়ে আনলেন শবনম ফারিয়া।  

দীর্ঘ বিরতির পর কাজে ফিরেছেন তিনি। ‘দাফন’ শিরোনামের একটি ওয়েব সিরিজের কাজ শুরু করছেন এই সদুর্শনী।

এটি পরিচালনা করেছেন কৌশিক শংকর। সিরিজের একটি অংশের শুটিং সম্পন্ন হয়েছে কুষ্টিয়ার বিভিন্ন লোকেশনে। এখন রাজধানীর মিরপুরে চলছে কাজ। 

সিরিজটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ফারিয়া।  ‘নিজের পড়াশোনা ও কিছুটা অসুস্থতার কারণে একটা গ্যাপ হয়ে গেলো। আবারও কাজে ফিরলাম। ঢাকায় শুটিং হচ্ছে। আশা করি দাফন দর্শকদের ভালো লাগবে।’ 

শবনম ফারিয়া ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ছেন। বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষার কারণেও ব্যস্ত সময় কেটেছে তার।
 

কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit