বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বিনামূল্যে ১৭টি সেমি পাকা ল্যাট্রিন বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৭২ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর ২০২১ ২২ অর্থবছরের বিশেষ বরাদ্দে সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায় অতিদরিদ্র পরিবারের মাঝে ১৭টি স্বাস্থ্য সম্মত সেমি পাকা ল্যাট্রিন বিতরণ হয়েছে।

গত ৩০ আগষ্ট মঙ্গলবার সকালে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের মরিচতলা গ্রামে সমাজ উন্নয়ন সংস্থার (এস ডিএস) নির্বাহী পরিচালক আব্দুর রহিম এর সভাপতিত্বে বিনামূল্যে ১৭টি অতিদরিদ্র পরিবারের মধ্যে স্বাস্থ্যসম্মত সেমি-পাকা ল্যাট্রিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারবাড়ী ইউনিয়নর চেয়ারম্যান বেলাল হোসেন বাবু ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সমাজ সেবক ফজর আলী, আসাদুল ইসলাম, ওমর ফারুক, ইব্রাহিম হোসেন, আরিফ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

অনুষ্ঠানে ফুলেরা বেগম, মরিয়ম, শেফালি, বেলি, নাজমুল, আসমা, রকেয়া, কল্পনা, নবীর, নাজলী, রফিকুল, বাবুল, শেফালী কোহিনুর, আব্দুস সালাম সহ ১৭জন অতিদরিদ্র পরিবারের মাঝে সেমি পাকা ল্যাট্রিন বিতরণ করেন অতিথিবৃন্দ।

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit