বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

বিতর্কিত টুইটের জন্য গ্রেফতার হলেন কমল আর খান!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৩৯ Time View

বিনোদন ডেস্ক : মুম্বাই বিমানবন্দর থেকে কমল আর খানকে গ্রেফতার করেছে পুলিশ। ২০২০ সালের বিতর্কিত টুইটের জন্য তাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। 

মঙ্গলবার (৩০ আগস্ট) প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী অভিনেতা কমল রশিদ খানকে গ্রেফতার করে মলাড পুলিশ। মুম্বাই পুলিশ সূত্রে খবর, তাকে বোরিভালি কোর্টে নিয়ে যাওয়া হবে।

জানা গেছে, ২০২০ সালে ঋষি কাপুর এবং ইরফান খান সম্পর্কে অবমাননাকর টুইটের অভিযোগে তার বিরুদ্ধে থানায় অভিযোগ নথিভুক্ত করা হয়।

এ প্রসঙ্গে এক কর্মকর্তা জানান, প্রয়াত দুই অভিনেতার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের অভিযোগে ২৯৪ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির অন্যান্য বিধানের অধীনে কমলের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে।

শুধু ঋষি কাপুর বা ইরফান নন, টুইটারে একাধিকবার বলিউড অভিনেতাদের আক্রমণ করেছেন তিনি। সালমান খান, শাহরুখ খান থেকে অনুষ্কা শর্মা বাদ যাননি কেউই। কিছু দিন আগে ভিরাট কোহলীর মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তুলেছিলেন কমল।

সূত্রঃ আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit