বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মধ্যবর্তী নির্বাচনে হারলে যেসব ক্ষমতা কমে যাবে ট্রাম্পের ১২ কেজির এলপিজি আগেই বিক্রি হচ্ছিল ২৫০০ টাকায়: আসিফ মাহমুদ ব্যবসায়ীদের সন্তুষ্ট করতে গিয়ে সরকার জনগণকে অসন্তুষ্ট করছে: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি করণ জোহরের শো বন্ধ হওয়ায় কেন খুশি হন কারিনা? ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬’ পেলেন মিঠুন চক্রবর্তী শুভশ্রীর জন্মদিনে রাজের রোমান্টিক পোস্ট নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ সবাইকে রাজপথে নামার আহ্বান নাহিদ ইসলামের আগামী বছর জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

সিরিয়া থেকে যে কারণে এস-৩০০ ব্যবস্থা সরিয়ে নিল রাশিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১৩৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া থেকে একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিয়েছে রাশিয়া।  এই প্রতিরক্ষা ব্যবস্থার একটি ব্যাটারি ক্রিমিয়া সংলগ্ন একটি রুশ বন্দরে পাঠিয়েছে মস্কো। 

ইসরাইলের একটি স্যাটেলাইট ইমেজিং কোম্পানির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।

ইমেজস্যাট ইন্টারন্যাশনাল (আইএসআই) গত এপ্রিলে সিরিয়ার মাসিয়াফে এস-৩০০ অ্যান্টি এয়ারক্রাফ্ট ব্যাটারির উপস্থিতি এবং ২৫ আগস্ট টারতুস বন্দরে হার্ডওয়্যার পাঠানোর পর খালি জায়গাটির ছবি তুলেছে।

পৃথক ছবিতে ১২ এবং ১৭ আগস্টের মধ্যে সিরিয়ার টারতুস বন্দরে ব্যাটারির উপাদানগুলো দেখা গেছে। ২০ আগস্টের মধ্যে সেগুলো রাশিয়া পৌঁছে যায়।

আইএসআই বলছে, টারতুস থেকে একটি রুশ জাহাজে ব্যাটারির উপাদানগুলো স্থানান্তর করা হয়। পরে জাহাজটি রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দরের উদ্দেশে যাত্রা করে।

তুরস্কের দারদানেলেস প্রণালি হয়ে জাহাজটি বর্তমানে নভোরোসিস্কে রয়েছে। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।  
 
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে নিজ দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের উদ্দেশ্যেই সিরিয়া থেকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি সরিয়ে নিয়েছে মস্কো।

সিরিয়ায় মোতায়ন করা রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি সিরিয়ার পশ্চিমাঞ্চলে যে ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা হামলা চালিয়েছে তার প্রায় অর্ধেক ভূপাতিত করতে সক্ষম হয়েছে দেশটির সশস্ত্র বাহিনী।

ইহুদিবাদী ইসরাইলের চারটি জঙ্গিবিমান গত বৃহস্পতিবার রাতে সিরিয়ার মাইসাফ শহরের একটি গবেষণা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 

রুশ সেনাদের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়, ইসরাইলের চারটি বিমান থেকে মোট চারটি ক্রুজ এবং ১৬টি গাইডেড বোমা ওই কেন্দ্রের ওপর ফেলা হয়।

রুশ নির্মিত বিমান বিধ্বংসী অস্ত্র ব্যবহার করে সিরিয়ার সেনারা দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সাতটি বোমা ধ্বংস করতে সক্ষম হয়।

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit