রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

আমি পরীমনির স্বামী, এটা আমার গর্ব: রাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ১১৪ Time View

বিনোদন ডেস্ক : সন্তান জন্মের পর বেশ উচ্ছ্বসিত ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজ। তারা একমাত্র সন্তানের নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ রাজ্য’। ইতোমধ্যে সন্তানের আকিকাও সম্পন্ন করেছেন তারা।

এদিকে পরীমনিকে বিয়ের পর থেকে শরিফুল রাজকে অভিনেতা কিংবা চিত্রনায়ক ছাড়া পরিচয় করানো হতো পরীমনির স্বামী হিসেবে। বিষয়টি কখনো এই চিত্রনায়ক নিজে ফেস করেছেন কিনা, জানতে চাইলে রাজ বলেন, অনেকবার এই প্রশ্নের মুখোমুখি হয়েছি।

রাজ বলেন, সবাই বোধ হয় এই প্রশ্নই করে আমাকে। কিন্তু আমি জানি না এই প্রশ্ন কেন করা হয়। পরীমনির স্বামীকে তো পরীমনির স্বামীই বলবে। আমি তো তার হাজবেন্ড। এটা খুবই নরমাল ইস্যু। এটাকে প্রায়োরিটি দিয়ে আলাদা করে ফোকাস করার তো কিছু নেই। হ্যাঁ, এটা আমার আইডেনটিটি। এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি যে পরীমনির স্বামী, এটা তো খুব প্রাউডের ব্যাপার। এটাকে ডিনাই করার তো কোনো সুযোগই নেই।

তিনি আরও বলেন, এটাকে কেন সবাই একদম নির্দিষ্ট করে প্রশ্ন করে আমি জানি না। যারা এই প্রশ্ন করেন তাদের বলতে চাই, আমি পরীমনির স্বামী। তার জন্য সত্যিই গর্বিত আমি। অভিনেতা হিসেবে যেমন আইডেন্টিটি শরিফুল রাজ, শরিফুল রাজের এটাও আইডেন্টিটি যে পরীমনির স্বামী।

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ করেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এর পর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা। সবশেষ গত ১০ আগস্ট পুত্রসন্তানের মা-বাবা হন এই তারকা দম্পতি।

কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit