মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

আদালতের নির্দেশে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ‘টুইন টাওয়ার’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আদালতের নির্দেশে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে ভারতের ৩২তলার বহুল আলোচিত অট্টালিকা টুইন টাওয়ার।

ভারতের নয়ডার এই যমজ অট্টালিকা শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। এটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছিল।

যা শেষ পর্যন্ত গড়িয়েছিল আদালতে। অবশেষে এ বছর ১২ আগস্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দেন, ২৮ আগস্ট ভেঙে ফেলতে হবে এই বহুতল ভবন।

সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনেই রোববার ভেঙে ফেলা হচ্ছে এই অট্টালিকার। যার দিকে চোখ রয়েছে গোটা ভারতের।

দুপুরে গুঁড়িয়ে দেওয়া হবে এটি। কুতুব মিনারের থেকেও উঁচু এই বহুতল ভাঙা ঘিরে নয়ডায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

দুপুর আড়াইটার দিকে অট্টালিকা ধ্বংসের প্রক্রিয়া শুরু হবে। ৩ হাজার ৭০০ কেজি বিস্ফোরক দিয়ে মাত্র ৯ সেকেন্ডে গুঁড়িয়ে ফেলা হবে এই বহুতল ভবন।

ভাঙতে গিয়ে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সে জন্য একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করা নেওয়া হয়েছে। সকাল থেকে দুপুর— অট্টালিকা ভাঙার আগে কোন সময়ে কী করা হবে, তারই এক ঝলক রইল এখানে।

সকাল সাড়ে ৬: ফ্ল্যাটগুলিতে পাইপলাইনে গ্যাসের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

সকাল ৭: যমজ অট্টালিকা সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর কাজ শুরু হয়। আশপাশের সব রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

সকাল ৯: অট্টালিকা চত্বর ও তার আশপাশের এলাকা ফাঁকা করে দেওয়া হয়।

সকাল ১১: যমজ অট্টালিকা চত্বরে যে সমস্ত নিরাপত্তারক্ষী রয়েছেন, তাদের নিরাপদ স্থানে সরানো হবে।

দুপুর ১টা: পরীক্ষা করে দেখার পর অট্টালিকা চত্বর ছাড়বেন টাস্ক ফোর্সের কর্মকর্তরা।

দুপুর পৌনে ২টা: বহুতল ভাঙার আগে শেষ মুহূর্তে অট্টালিকা চত্বর আরও এক বার সম্পূর্ণ পরিদর্শন করা হবে।

দুপুর সোয়া ২টা: নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে বন্ধ করা হবে।

দুপুর আড়াইটা: যমজ অট্টালিকা ভাঙার কাজ শুরু হবে।

দুপুর পৌনে ৩টা: খোলা হবে নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে।

বিকাল ৪টা: আশপাশের ফ্ল্যাটগুলিতে পাইপলাইনে গ্যাস সরবরাহ আবার চালু করা হবে। পুরোদমে এই পরিষেবা চালু করতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগতে পারে বলে জানানো হয়েছে।

বিকাল সাড়ে ৫টা: সব কিছু খতিয়ে দেখার পর পরিস্থিতি বুঝে আশপাশের বাসিন্দাদের ফেরানো হবে।

টুইট টাওয়ার ভাঙার আগে আশপাশের বাসিন্দাদের জন্য বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। অট্টালিকা সংলগ্ন বাসিন্দাদের বাড়ির দরজা-জানলা বন্ধ রাখতে বলা হয়েছে। বহুতল ভাঙার সময় বাড়ির ছাদে যেতে নিষেধ করা হয়েছে।

আগামী ৩১ অগস্ট পর্যন্ত শহরে ড্রোন ওড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে নয়ডা পুলিশ।

এটি ধ্বংসের সময় তার এক নটিক্যাল মাইলের (১.৮ কিলোমিটার) মধ্যে কোনো বিমান উড়বে না— এমন নির্দেশিকা জারি করেছে নয়ডা প্রশাসন।

ধ্বংসের জেরে ধুলোর আস্তরণ পড়তে পারে, তাই দমকল বাহিনী রাখা হচ্ছে। আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে রাখা হচ্ছে অ্যাম্বুল্যান্সও।

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit