বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ডায়ানার গাড়ি বিক্রি হল সাত কোটি টাকায়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের রাজকুমারী ডায়ানার ব্যবহার করা ফোর্ড এসকর্ট গাড়ি বিক্রি হল প্রায় সাত কোটি টাকায়। ব্রিটেনের সাবেক যুবরানির মৃত্যুবার্ষিকীর দিন কয়েক আগে এই বিশাল অঙ্কের নিলাম দেখিয়ে দিল, মৃত্যুর ২৫ বছর পরেও ডায়ানার জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি।

কালো রংয়ের গাড়িতে মোটা নীল স্ট্রাইপ। ডায়ানার জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছিল এই ফোর্ড গাড়িটি। 

নিলাম সংস্থা জানাচ্ছে, ডায়ানার কথা মতোই গাড়িটিতে কালো রং করা হয়েছিল। এই মডেলের আর কোনও গাড়িই কালো নয়। ফলে সেই দিক থেকে শুধু রাজকুমারী ডায়ানার ব্যবহৃত গাড়ি হিসেবে নয়, গাড়ি সংগ্রাহকদের কাছে এই গাড়ির অন্য মূল্যও রয়েছে। এর আগে এক জন ফোর্ড গাড়িপ্রেমীর সংগ্রহে ছিল এই এসকর্ট।

কোনও ভাবেই ‘বিলাসবহুল’ গাড়ির তালিকায় স্থান পাবে না হাজার ছয়েক পাউন্ড দামের এই গাড়িটি। তবে রাজপরিবারের নিজস্ব রোলস রয়েস ও ডাইমলার গাড়িগুলির পরিবর্তে এই ‘সাধারণ’ ফোর্ড এসকর্টই মনে ধরেছিল ডায়ানার। 

১৯৮৫-১৯৮৮, চার বছর এসকর্ট গাড়িটি চালিয়েছেন ডায়ানা। সাধারণত নিজেই চালাতেন। তবে পাশের আসনে বসে থাকতেন রাজপরিবারের জন্য নির্দ্দিষ্ট একজন নিরাপত্তারক্ষী। সঙ্গে অনেক সময়েই পিছনের আসনে বসে থাকত বড় ছেলে, রাজকুমার উইলিয়াম। 

নিলাম সংস্থার এক মুখপাত্রের কথায়, ‘‘রাজপরিবারের কোনও সদস্যের ব্যবহার করা গাড়ির মধ্যে এটিই সব চেয়ে সাহসী।’’ ৪০ হাজার কিলোমিটারেরও বেশি চলেছে গাড়িটি।

নিলামের আয়োজন করেছিল ইংল্যান্ডের ওয়ারউইকশায়ারের ‘সিল্ভারস্টোন অকশান্স’ নামের একটি সংস্থা। নিলাম শুরু হয় এক লক্ষ পাউন্ড থেকে। দুবাই, আমেরিকা ও ব্রিটেন থেকে অনেকে পর পর দর হাঁকার ফলে গাড়ির দাম অনেক বেড়ে যায়। 

নিলাম সংস্থা জানিয়েছে, শেষ পর্যন্ত গাড়িটি কিনে নেন উত্তর ইংল্যান্ডের অল্ডারলি এজের এক গাড়ি সংগ্রাহক, ৭ লক্ষ ৩৭ হাজার পাউন্ডে। ভারতীয় মুদ্রায় যা ৬ কোটি ৯২ লক্ষ টাকারও বেশি।

গত বছর ডায়ানার ব্যবহৃত আর একটি ফোর্ড এসকর্ট গাড়ি নিলামে উঠেছিল। ১৯৮১ সালে তৈরি রুপোলি রংয়ের সেই গাড়িটি বাগ্‌দানের সময়ে ডায়ানাকে উপহার দিয়েছিলেন যুবরাজ চার্লস। সেটি অবশ্য ৫২ হাজার পাউন্ডে (৪৮ লক্ষ টাকা) বিক্রি হয়। কিনেছিল দক্ষিণ আমেরিকার একটি গাড়ি মিউজিয়াম।

আগামী বুধবার, ৩১ অগস্ট, ডায়ানার ২৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৭ সালে প্যারিসে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর এত বছর পরেও তার জনপ্রিয়তা যে কমেনি, তা সাম্প্রতিককালে ফের স্পষ্ট হয়ে যায় একটি ওটিটি প্ল্যাটফর্মে তাকে নিয়ে তৈরি সিরিজ় ‘দ্য ক্রাউন’-এর জনপ্রিয়তা থেকে।

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit