শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

মিস ডিভা ইউনিভার্স হলেন কর্ণাটকের দিভিতা রাই

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১০৭ Time View

বিনোদন ডেস্ক : মিস ডিভাস ইউনিভার্স ২০২২ নির্বাচিত হলেন ভারতের দিভিতা রাই। ২৩ বছরের এই সুন্দরী তারকা কর্ণাটকের মেয়ে। 

কর্ণাটকে জন্ম হলেও দিভিতা ভারতের অনেক শহরেই থেকেছেন বাবার চাকরির কারণে। পেশায় একজন আর্কিটেট আর মডেল। এছাড়া ব্যাডমিন্টন, বাস্কেটবল, ছবি আঁকার শখ আছে তার।  

রবিবার (২৮ আগস্ট) রাতে মিস ইউনিভার্স ২০২১ হরনাজ সান্ধু মিস ডিভা ইউনিভার্সের মুকুট পরিয়ে দেন দিভিতাকে। তেলেঙ্গানার প্রগ্না আয়াগিরিকে ঘোষণা করা হয় মিস ডিভা সুপারন্যাশনাল ২০২২। প্রতিযোগিতার অফিসিয়াল ইনস্টা পেজ থেকে মুকুট পরিয়ে দেওয়ার সেই মুহূর্ত শেয়ার করা হয়েছে।

শেয়ার করা ভিডিওতে দেখা যায় মিস ডিভা ইউনিভার্সের মুকুটে প্রথমে একটা চুমু খেয়ে তারপর তা পরিয়ে দিলেন। এরপর দুই সুন্দরী একসঙ্গে র‌্যাম্পে হাঁটেন। দু’জনের মাথাতেই মুকুট আর স্যাশে লেখা তাদের জিতে নেওয়া খেতাব।

মিস ডিভা ইউনিভার্স জেতার পর মনের ভাব শেয়ার করে নেন দিভিতা, যা মিস ইউনিভার্সের অফিসিয়াল ইনস্টা পেজ থেকে শেয়ার করা হয়েছে। যাতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ‘অসাধারণ লাগছে। অবশেষে আমার মাথায় উঠল এই মুকুট। এটা অবিশ্বাস্য। আমার সত্যি বলার মতো ভাষার অভাব পড়ছে। পাগল পাগল লাগছে।’

মিস ডিভাস ইউনিভার্স ২০২২ এ অংশ নিয়েছিলেন একগুচ্ছ তারকা। ছিলেন ২০০০ সালের মিস ইউনিভার্স লারা দত্ত, ১৯৬৪-র মিস ইন্ডিয়া মেহের কাস্টেলিনো, মিস ইন্ডিয়া ১৯৮০ সংগীতা বিজলানি, মিস ইন্ডিয়া ইউনিভার্স ২০০৪ তনুশ্রী দত্তরা আলো।

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit