মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গা জোনের উদ্যোগে অসহায় ব্যক্তিকে ঘর নির্মাণে পাঁচ বান টিন প্রদান। বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

শুরুতেই নাসিমের ধাক্কা, চাপে ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১৩৯ Time View

স্পোর্টস ডেস্ক : গত বছর এই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে। বছর ঘুরে সেই একই মাঠে এবার এশিয়া কাপের ম্যাচে সম্মুখ সমরে দুই দল। প্রতিশোধের এই ম্যাচে পাকিস্তানকে ১৪৭ রানে গুটিয়ে দেয়ার পর শুরুতেই ধাক্কা খেল ভারত।

১৪৮ রানের জয়ের লক্ষ্যে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ভারত। অভিষিক্ত পেসার নাসিম শাহের দ্বিতীয় বলেই স্ট্যাম্প এলোমেলো হয়ে যায় লোকেশ রাহুলের। ওই একটি বল খেলেই ভারত ওপেনার ফেরেন শূন্য হাতেই। যাতে এক রানেই প্রথম উইকেট হারিয়ে চাপে পড়ে রোহিতের দল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪ ওভারে ভারতের সংগ্রহ এক উইকেটে ২৩ রান। অধিনায়ক রোহিত শর্মা ৩ রানে এবং বিরাট কোহলি ১৯ রানে ক্রিজে আছেন।

এর আগে ভারতীয় বোলারদের তোপের মুখে এক বল বাকি থাকতেই গুটিয়ে যায় পাকিস্তান। 

দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন মোহাম্মদ রিজওয়ান। তার ৪২ বলের এই ইনিংসে ছিল চারটি চারের সঙ্গে একটি ছয়ের মার। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে ইফতেখারের ব্যাট থেকে। তার ২২ বলের ইনিংসে ছিল দুই চার ও একটি ছয়ের মার।

এছাড়া শেষ দিকে ঝড় তোলা শাহনেওয়াজ দাহানির মাত্র ৬ বলে ১৬ এবং হারিস রউফের ৭ বলে ১৩ রানের ক্যামিওতে কিছুটা হলেও লড়াই করার মতো ওই পুঁজি পায় পাকিস্তান।

এদিন পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দেন দুই ভারতীয় বোলার হার্দিক পাণ্ডিয়া ও ভুবনেশ্বর কুমার। এই দুজনে মাত্র ৫১ রান দিয়ে নেন ৭টি উইকেট। এর মধ্যে কুমার ২৬ রান দিয়ে নেন ৪টি এবং পাণ্ডিয়া ২৫ রানে নেন ৩টি উইকেট।

 

কিউএনবি/অনিমা/২৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit