শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

শাহরুখ ও বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য নেহা ধুপিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের আলোচিত অভিনেত্রী নেহা ধুপিয়া। প্রাক্তন মিস ইন্ডিয়া এখন অভিনয়ে তেমন একটা সক্রিয় নয়। তবে জনপ্রিয়তায় খুব একটা ভাঁটা পড়েনি তার। বিশেষ করে নিজের বেফাঁস এবং বিতর্কিত মন্তব্যের জন্য বারবার আলোচনায় থাকেন নেহা। ১৯৮০ সালের ২৭ আগস্ট জন্ম হয়েছিল নেহার। তার বাবা ছিলেন ভারতীয় নৌসেনার এক কর্মকর্তা। কিন্তু তার মেয়ে পা রাখেন গ্ল্যাতমার জগতে। ২০০২সালে ফেমিনা মিস ইন্ডিয়া জেতার পর অভিনয়ে পা রাখেন নেহা। কিন্তু তার বলিউড ক্যারিয়ার তেমন উজ্জ্বল ছিল না।

বড়পর্দায় তেমন সুযোগ না পেলেও ওয়েব সিরিজে টুকটাক কাজ করেন নেহা। পাশাপাশি ছোটপর্দারও রিয়েলিটি শোয়ের সঙ্গে যুক্ত তিনি। ‘রোডিজ’এ গ্যাং  লিডারের ভূমিকায় দেখা যায় নেহাকে। পাশাপাশি নিজের একটি পডকাস্ট শো রয়েছে তার। নাম ‘হ্যা শট্যা গ নো ফিল্টার নেহা’। তার এই শোতে একাধিক অভিনেতা-অভিনেত্রীরা অতিথি হয়ে এসেছেন। শোতে বরাবর বেফাঁস মন্তব্যা করে বিতর্ক বাড়িয়েছেন নেহা এবং তার অতিথিরা। শাহরুখ খানকেও অতিথির আসনে বসাতে চেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু শাহরুখের মন গলাতে পারেননি। এ কারণে হয়তো শোতে শাহরুখ সম্পর্কে এক বিস্ফোরক মন্তব্যে করে বসেন নেহা, পরে যা নিয়ে তুমুল চর্চা হয়েছিল।

নেহা বলেছিলেন, বলিউডে শুধু দুটো জিনিসই বিক্রি হয়। একটা হল যৌনতা আর দ্বিতীয়টা শাহরুখ খান। তার এই মন্তব্যো নিয়ে ব্যা পক সমালোচনা, বিতর্ক হয়েছিল। শুধু তাই নয়, রোডিজে নেহার একটি মন্তব্য্ নিয়েও বিতর্ক তুঙ্গে উঠেছিল। এক পুরুষ প্রতিযোগী জানিয়েছিলেন, তার প্রেমিকা তাকে ঠকিয়ে অন্য পাঁচজনের সঙ্গে সম্পর্কে ছিলেন। সেটা জানতে পেরে প্রেমিকাকে চড় মেরেছিলেন ওই প্রতিযোগী। শুনেই ক্ষেপে যান নেহা। চিৎকার করে বলে ওঠেন, সাহস হয় কী করে একটা মেয়েকে চড় মারার? বেশ করেছে পাঁচজনের সঙ্গে সম্পর্ক রেখেছে। এটা মেয়েটার ‘চয়েস’। এই মন্তব্যে র জন্য ব্যা পক ট্রলের মুখে পড়তে হয়েছিল নেহাকে।

সূত্র: ডেইলি হান্ট

 

 

কিউএনবি/আয়শা/২৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit