শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

দুধ-মাংসে স্বয়ং সম্পূর্ণ হওয়ার পর রপ্তানির দিকে নজর দেবো…ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২৫০ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি)ডা.মনজুর মোহাম্মদ শাহজাদা বলেছেন,দুধ-মাংসে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে খামারিদের ঘরে ঘরে সেবা পৌঁছে দেয়া হচ্ছে।  বড় বড় প্রকল্পের মাধ্যমে এই কাজগুলো করা হচ্ছে। নিজেরা দুধ-মাংসে স্বয়ং সম্পূর্ণ হওয়ার পর আমরা রপ্তানির দিকে নজর দেবো।  শনিবার বিকেলে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জয়পুরহাট ডেইরী ফার্মারস এসোসিয়েশনের আয়োজনে খামারি সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন,বর্তমান সরকার খাদ্য মূল্য কমাতে কাজ করছে।

খামারী বাঁচলে, বাঁচবে বাংলাদেশ। খামারীদের একটি ব্রান্ড করতে সার্বিকভাবে সহযোগিতা করা হবে।করোনা প্রটেকশন করতে দুধ ও ডিম খেতে নিদের্শ প্রদান করা হয়েছিল। করোনা সময়ে এ সেকশন চলমান ছিল। খামারিদের সুখে-দুঃখে পাশে থাকার আশা ব্যক্ত করেন তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিভাগীয় পরিচালক ড. নজরুল ইসলাম, জয়পুরহাট পুলিশ সুপার  (সদ্য পদোন্নতি) তরিকুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান,  প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চীফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর গোলাম রব্বানী,রাজশাহী বিভাগীয় বাংলাদেশ ডেইরি এসোসিয়েশনের সহসভাপতি আলী আজম শিবলী, সাধারন সম্পাদক শাহ ইমরান, জয়পুরহাট ডেইরি এসোসিয়েশনের সভাপতি শাদমান আলিফ মীম জয় প্রমূখ। আলোচনা সভা শেষে  জেলার ডেইরি আইকোন সাদমান আলিফ মিম জয় সহ ৪ জন সফল গো-খামারীসহ ১০ জনকে সংবর্ধনা দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit