সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
অর্থবছরের সময়কাল বদলাচ্ছে, এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

বিশৃঙ্খলা সৃষ্টির পাইতারা করছে, সজাগ থাকতে হবে—খাদ্যমন্ত্রী

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ১১৭ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধিঃ সকল ধর্মই কল্যাণের কথা বলে অহিংসার বাণী প্রচার করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে চলেছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। শনিবার দুপুরে নওগাঁর কালিতলায় শ্রী শ্রী বুড়া মাতার পূজা মন্ডপ প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অসাম্প্রদায়িক চেতনার দল বাংলাদেশ আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় আছে বলেই উৎসব মুখর পরিবেশে দূর্গাৎসব পালন করতে পারি উল্লেখ করে তিনি বলেন, সুযোগ সন্ধানী মহল বিশৃঙ্খলা সৃষ্টির পাইতারা করছে সবাইকে সজাগ থাকতে হবে। সাধন চন্দ্র মজুমদার বলেন, মহান স্বাধীনতা সংগ্রামে হিন্দু, মুসলমান, বৌদ্ধ খ্রিষ্টান সকলের প্রচেষ্টায় দেশ স্বাধীন হয়। জাতির পিতাকে ১৫ আগস্ট নৃশংসভাবে হত্যার মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনাকেও হত্যা করা হয়েছিল। সাম্প্রতিকতার বীজ বপন করা হয়েছিল।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবারও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জন, পুলিশ সুপার রাশিদুল হক, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নওগাঁ শাখার সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাধারণ সম্পাদক বিভাস কুমার মজুমদার ও হিন্দু ধর্ম কল্যাণ ট্রাষ্টের সদস্য তপন কুমার সেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit