সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা পাবনায় ৬১৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা

চা বাগানের ৪০০ রোগীকে ফ্রি চিকিৎসাসেবা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২০৯ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : চা বাগানের প্রায় ৪০০ জনকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ‘মানবতার ডাক সমাজকল্যান সংগঠন এর আয়োজনে শ্রীমঙ্গলের খাইছড়া চা-বাগানে এ ফ্রি চিকিৎসাসেবার আয়োজন করা হয়।এ সময় চা বাগানে বসবাসকারী ৬ মাসের শিশু থেকে ৯০ বছরের বৃদ্ধকে চিকিৎসাসেবা দেওয়া হয়। ডা: দিপায়ন রায়,ডা: আমেনা বেগম, ডা: অনিল কুমার সিনহা এসব রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করেন।

গরীব ও অসহায় মানুষ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয় সেই উদ্দেশ্যেই এরকম ফ্রি চিকিৎসাসেবার আয়োজন করা হয়েছে বলে জানায় মানবতার ডাক সমাজকল্যান সংগঠনের সদস্যরা।এদিকে বিনামূল্যে এরকম চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগী মানুষগুলো খুবই খুশি, এমনটাই মন্তব্য তাদের। প্রতিটি চা বাগানে যেন এরকম ফ্রি চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা করা হয় সেই আশাবাদ ব্যক্ত করেন তারা।

চা বাগানের এসব মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা ডাঃ দিপায়ন রায় জানান, এইরকম মহতী উদ্যোগের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে খুবই ভাল লাগছে। ভবিষ্যতেও এইরকম আরো অনেক ফ্রি ক্যাম্পে গরীব ও অসহায় রোগীকে চিকিৎসাসেবা দেয়ার জন্য আমি সদা প্রস্তুত আছি।

 

 

কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit