রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানির গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে: প্রেসিডেন্ট স্টাইনমায়ার ইরান পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা প্রায় ছেড়েই দিয়েছে: ট্রাম্প কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? হুতিদের ৯৭ অবস্থানে হামলার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর এআই চীন-যুক্তরাষ্ট্র যুদ্ধ প্রায় বাঁধিয়ে দিয়েছিল, বিশ্লেষকদের সতর্কতা ফ্লাইদুবাইয়ের সেই ভারতীয় পাইলটকে ইসরায়েলের স্বাধীনতা দিবসে আমন্ত্রণ জানালেন নেতানিয়াহু আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর আরও একটি গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের খুব কাছাকাছি হুতি? মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার দায়ে টেনেসির কারাপ্রধানের পদত্যাগ সৌদির আরামকো তেল স্থাপনায় ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি হুতিদের

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে আন্তর্জাতিক ও কুটনৈতিক চাপ সৃষ্টি করার জন্য সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি। আজ শুক্রবার (২৬ আগস্ট) সকালে মাদারীপুর শহরের সেলিনা কমপ্লেক্সে মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলস্ এ্যান্ড ডিসপ্লে সেন্টারের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে প্রথম দেশে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আমলে দেশে তিন লাখের বেশি রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছিল। সেই রাস্তা দেখেই পরে কয়েক লাখ রোহিঙ্গা আবার দেশে ঢুকে পড়ে। নাহলে আজ এমন অবস্থা হত না। রোহিঙ্গাদের প্রসঙ্গে তিনি আরো বলেন, যখন নারীদের ধর্ষণ করা, ঘরবাড়ি পুড়িয়ে দেয়া, এমনকি শিশুদের হত্যা করা শুরু করেছে মিয়ানমার সরকার, তখন প্রতিবেশী দেশ হিসেবে তারা আমাদের দেশে আশ্রয় নিয়েছে।  শুরুতে শেখ হাসিনার সরকার তাদের বাধা দিয়েছিল, পরে মানবিক কারণেই আশ্রয় দিয়েছে। শুধু রোহিঙ্গাদের আশ্রয়ই দেয়া হয়নি, এমনকি তাদের জন্য বাসস্থানেরও ব্যবস্থা করা হয়েছে।

এ সময় তিনি বিএনপির নেতাদের উদ্দেশ্য করে বলেন, ‘বিএনপি বিদেশিদের কাছে শুধু নালিশ দিয়েই যাচ্ছে। বিদেশিরা আমাদের দেশে সহযোগিতা ও পরামর্শ দিতে পারে। কিন্তু এ দেশের কোন বিষয়ে হস্তক্ষেপের কোন সুযোগ নেই। দেশে আর কোনদিন সামরিক শাসন কিংবা সেনাবাহিনী ক্ষমতায় আসবে, সেই সুযোগ কিংবা পরিবেশও নেই। বিএনপি মনে করছে আন্দোলন-সংগ্রাম করে শেখ হাসিনা সরকারকে হটাবে। এই সরকার আন্দোলন কিংবা সংগ্রাম করে হটাবার মতো সরকার নয়। এই সরকার জনগনের উপরে ভিত্তি করেই রাজনীতি করে আসছে। ’এ সময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মাহমুদা আক্তার কনা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত হোসেন সেলিমসহ অন্যান্য নেতাকর্মী ও ব্যক্তিবর্গ।

 

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit