বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
এতো বৈরিতার পরও কেন রাশিয়া-চীনের সঙ্গে একসাথে কাজ করে এফবিআই? আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল দীর্ঘ ১০ বছরের প্রেমের পর জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয় খুলনার ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’

চীনের ২৬ ফ্লাইট বাতিল করল যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১০৭ Time View

ডেস্কনিউজঃ চীনা বিমান সংস্থার ২৬টি ফ্লাইট বৃহস্পতিবার বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন একটি বিমান থেকে করোনা রোগী পাওয়ার পর যুক্তরাষ্ট্রের ৬০টি ফ্লাইট বন্ধ করে দিয়েছিল চীন।

এ ঘটনার পাল্টা ব্যবস্থা হিসেবেই চীনের চারটি বিমান সংস্থার ফ্লাইট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।

ফ্লাইট বন্ধ করে দেওয়া চীনের বিমান সংস্থাগুলো হচ্ছে— জিয়ামেন, এয়ার চায়না, চায়না সাইদার্ন এয়ারলাইনস এবং চায়না ইস্টার্ন এয়ারলাইন্স।

আগামী ৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চীনের এ বিমান সংস্থার ফ্লাইট যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছে।

এর আগে চীনের বিমান চলাচল কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র থেকে ৬০ বেশি ফ্লাইট বাতিল করেছে। বিমানে আসা অনেক যাত্রীর করোনা শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।

এসব ফ্লাইটের মধ্যে ১০টি ডেল্টা এয়ারলাইনসের, ছয়টি ইউনাইটেড এয়ারলাইনসের এবং ছয়টি আমেরিকান এয়ারলাইনসের।

ডেল্টা এয়ারলাইনস জানিয়েছে, তারা গত শুক্রবার ডেট্রইট থেকে সাংহাই ফ্লাইট বাতিল করেন। এ ছাড়া ১৪ জানুয়ারির ফ্লাইট বাতিল করেছেন।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দ্রুতই চীন থেকে করোনা ছড়িয়ে পড়ে বিশ্বে। ২০২০ সালের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কিউএনবি/বিপুল/ ২৬.০৮.২০২২/ দুপুর ১.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit