শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

পাকিস্তান যেতে চাই বলে তোপের মুখে আলিয়ার মা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউড তারকারা সবসময়ই থাকেন জনগণের নজরবন্দিতে। মুখ ফসকে একটা বেফাঁস কথা বলে দিলেই শুরু হয়ে যায় সমালোচনার ঝড়। ২০১৯ সালে আলিয়া ভাটের মা সোনি রাজদান করে ফেলেছিলেন এমনই এক কাণ্ড। করেছিলেন এক বিতর্কিত মন্তব্য। তাও আবার পাকিস্তানের নাম উল্লেখ করে, যা নিয়ে সেই সময় কম জলঘোলা হয়নি।

আসলে কাশ্মীর আথবা পাকিস্তান, এই দুই ইস্যু নিয়ে মন্তব্য করার সময় বেশ ভেবেচিন্তেই কথা বলেন বলিউড তারকারা। তারপরও অনেক সময় ভুল হয়ে যায়!

ওই সময় মুক্তি পেতে চলেছিল সোনির সিনেমা ‘নো ফাদার্স ইন কাশ্মীর’। আর সেখানেই তিনি কথা বলেন কাশ্মীর ও পাকিস্তান নিয়ে। এমনকি প্রতিবেশি দেশে চলে যাওয়ার কথাও বলেন তিনি।

সেই সময় নবভারত টাইমসের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎই সোনি রাজদান বলে বসেন, ভারত-পাকিস্তান সমস্যার মাঝেও তিনি পাকিস্তানে চলে যেতে রাজি। আর তারপরই নেটপাড়ার একটা অংশ সোনি রাজদানের নামের আগে লাগিয়ে দেয় ‘দেশদ্রোহী’র তকমা।

আসলে মহেশ ভাটের স্ত্রীর বক্তব্য ছিল, “আমি যখনই এরকম ধরনের কথা বলি আমাকে কিছু মানুষ দেশদ্রোহী বলে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার কথা বলে। আমি তো কখনও কখনও ভাবি, হ্যাঁ আমার পাকিস্তানেই চলে যাওয়া উচিত। ওখানে অন্তত আমি ভালো থাকব। ওখানে খাবারও খুব সুস্বাদু পাওয়া যায়।”

সোনি এরপর আরও বলেন, “এখানে তো কিছু মানুষ আছে যারা আমাকে ভাগাতে পারলে বাঁচে। অনেকবারই বলেছে পাকিস্তান চলে যাও। তবে এমন অনেক মানুষ আছেন যারা আমার মতো করে ভাবেন। তাই কে কী বলল তাতে আমার কিছু যায় আসে না।”

প্রসঙ্গত, আপাতত নেটিজেনদের বয়কটের মুখে আছে সোনি রাজদান-কন্যা আলিয়া ভাটও। তাকে নিয়ে সবসময় ওঠা স্বজনপোষণ বিতর্কে বিরক্ত তিনি। 

আর তা প্রকাশ করেই বলেন, “আমি গঙ্গুবাইয়ের মতো সিনেমা উপহার দিয়েছি, যা হিট। তাহলে শেষ হাসি কে হাসছে? আমি অন্তত আমার পরের সিনেমা ফ্লপ না হওয়া পর্যন্ত হাসব। আর আমাকে ভালো না লাগলে আমার সিনেমা দেখবেন না। এর থেকে বেশিই আর কী বা বলার আছে আমার। মানুষের নিজের বক্তব্য থাকতেই পারে। আর আশা করি আমিও আমার কাজের মধ্যে দিয়ে বোঝাতে পারব আমি এই জায়গায় আসার জন্য কতটা যোগ্য।”

আর আলিয়ার এই কথা শোনার পর থেকেই ব্রহ্মাস্ত্রকে বয়কট করার ডাক উঠেছে ভারতজুড়ে। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

কিউএনবি/অনিমা/২৬.০৮.২০২২/সকাল ১১.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit