শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

যে কারণে বিদ্যা বালান-কারিনাদের ছেড়ে মীরাকে বিয়ে করেন শাহিদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে সোনালি সময় কেটেছে শাহিদ কাপুরের। প্রেমের ছবিতে তার জুড়ি নেই। 

কারিনা কাপুর, বিদ্যা বালান, প্রিয়াংকা চোপড়ারা তার সঙ্গে অভিনয় করতে মুখিয়ে থাকতেন। পর্দায় তাদের রসায়ন উপভোগ করত দর্শক।
শাহিদের বৃহস্পতি যখন তুঙ্গে, তখন তার সমসাময়িক প্রায় সব নায়িকা তার প্রেমে পড়েছিল। 

কারিনা কাপুর, প্রিয়াংকা চোপড়া, বিদ্যা বালন— একাধিক বলিউড নায়িকার সঙ্গে সম্পর্ক জড়িয়েছিলেন শাহিদ কাপুর। সময় গড়িয়েছে। ভেঙেছে প্রেম। 
বলিউডের বাঘা বাঘা নায়িকাদের বাদ দিয়ে মীরা রাজপুতকে বিয়ে করেছেন শাহিদ। তার এ সিদ্ধান্তে তখন অনেকেই অবাক হয়েছেন।
খুব সচেতনভাবেই কি এ সিদ্ধান্ত? ‘কফি উইথ করণ’-এ প্রশ্নের মুখোমুখি শাহিদ। ‘কবীর সিং’-এর পাল্টা প্রশ্ন— ‘সচেতন সিদ্ধান্ত? বিয়ে নিয়ে কি আদৌ সচেতন সিদ্ধান্ত নেওয়া যায়?’

শাহিদ বলেন, আমার দুটি দিক আছে। আমার চকচকে অভিনেতা সত্তাটা সবাই দেখতে পান। কিন্তু আমার একটি ঘরোয়া এবং আধ্যাত্মিক দিকও রয়েছে।’

২০১৫ সালে শাহিদ-মীরা বিয়ে করেন। আপাতত দুই সন্তান নিয়ে তাদের সুখের সংসার। অভিনেতা বলেন, আমি একজন নিরামিষাশী। মদ্যপান করি না। এমন কাউকে পাইনি যে আমার এই দিকটা বুঝবে। আমার বয়স তখন ৩৪। সংসার পাতার পরিকল্পনা করছিলাম। কারণ ১০ বছর ধরে আমি একা ছিলাম।’
পরিবার সূত্রে শাহিদের সঙ্গে মীরার আলাপ। সেই আলাপ থেকে ভালো লাগা। ভালো লাগা থেকেই বিয়ে করার সিদ্ধান্ত। শাহিদ বলেন, মীরার সঙ্গে দেখা হওয়াটা আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনা। ও আমাকে অনেক কিছু দিয়েছে। মীরা আমাকে একটা স্বাভাবিক জীবনযাপন করতে সাহায্য করে। ওর কাছে আমি কৃতজ্ঞ।’

প্রসঙ্গত, শাহিদকে শেষ দেখা গেছে ‘জার্সি’তে। বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি ছবিটি। এবার ‘ব্লাডি ড্যাডি’খ্যাত অ্যাকশন থ্রিলারে অভিনয় করবেন তিনি।  

কিউএনবি/অনিমা/২৬.০৮.২০২২/সকাল ১১.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit