শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

যাকে যা বলেছি, সব ভুয়া: মাহি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২৪০ Time View

বিনোদন ডেস্ক : ‘আশীর্বাদ’ সিনেমা নিয়ে সহপ্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফার সঙ্গে বিবাদে জড়িয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। 

একে অপরের বিরুদ্ধে রীতিমতো বিষোদগার করেন। এ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করেন শিল্পী ও প্রযোজক। চলচ্চিত্র শিল্পী সমিতিতে জেনিফারের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মাহি।

জানা গেছে, নায়ক-নায়িকা ও প্রযোজকের মধ্যে এমন দ্বন্দ্বের কারণে হলমালিকরা সিনেমাটি ফিরিয়ে দিচ্ছেন। আলোচিত সিনেমাটি আজ ২৬ আগস্ট মুক্তি পাওয়ার কথা। 

তবে আগের রাতেই সবাইকে অবাক করে দিয়ে সব দ্বন্দ্ব-বিভেদ ভুলে গিয়ে মিলে গেলেন মাহি-জেনিফার। নিজেদের নিয়ে বল এতদিনের মন্তব্যকে ভুয়া আখ্যা দিয়ে একে অপরকে জড়িয়ে ধরলেন। 

বৃহস্পতিবার রাতে এফডিসিতে চলচ্চিত্র পরিচালক সমিতি ও শিল্পী সমিতির নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে আসেন জেনিফার ও মাহি। 

সেখানে মাহি বলেন, ‘আমাকে নিয়ে অন্য রকমের কথা শুনছিলাম। আমারও মাথা খারাপ হয়ে গেছে। যে যাকে যা বলেছি, সব ভুয়া। 

ফেসবুকে একটা গ্রুপ থাকলে এমন কাঁদা ছোড়াছুড়ি হতো না বলে জানান মাহি। 

তিনি বলেন, ‘সিনেমায় আপুর যেমন টাকা আছে, আমরাও অ্যাক্টিং করেছি। এটি আমাদেরও সন্তান।’ 

এই দ্বন্দ্বের কারণে সিনেমার প্রচার ভালোভাবে হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেন মাহি।  

এ নায়িকা বলেন, ‘আমি এখনো বলব— ভুল সময়ে সিনেমা রিলিজ হচ্ছে। সিনেমাটা হিট করার পেছনে অনেক কিছু করার ছিল। প্রচার দিয়ে একটা সিনেমা অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব। সবাই সিনেমাটা দেখতে যাবেন। সিনেমাটা ভালো হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন।’

একই সংবাদ সম্মেলনে মাহির প্রশংসা ঝরল জেনিফারের মুখে।

এ প্রযোজক বলেন, ‘সিনেমায় মাহি অনেক সুন্দর কাজ করেছে। রোশানের অভিনয় দুর্দান্ত হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন। ২৬ আগস্ট মুক্তি পাচ্ছে। ’

নিজেদের দ্বন্দ্বের বিষয়ে জেনিফার বলেন, ‘সবার সঙ্গে কথা বলে বুঝলাম, একজনের মাধ্যমে আমাদের কথাবার্তা উল্টাপাল্টাভাবে ছড়িয়েছে। যেটি হয়েছে, সেটি হয়ে গেছে। মাহি সংবাদ সম্মেলনে যা বলেছে, উত্তেজিত হয়ে বলেছে। ও আমার ছোট বোন। আমিও তিক্ততার মধ্যে অনেক কিছু বলেছি। ওর কথাও সত্য নয়, আমার কথাও সত্য নয়।’

কিউএনবি/অনিমা/২৬.০৮.২০২২/সকাল ১০.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit