শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, ৮ আরোহীর সবাই নিহত জর্জিয়ান তারকার হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ক্রুস ককরোচ জনতা পার্টির নেতাদের ওপর হামলা বিরোধীদলের অংশগ্রহণকে সরকার সংকীর্ণভাবে মূল্যায়ন করছে: হামিদুর রহমান নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে জামায়াত আমিরের ফেসবুক পোস্ট পাকিস্তানের জাতীয় সংগীত গাইতে ৬ মাস উর্দু শিখেছেন ব্রিটিশ গায়িকা লরা রাইট খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ

সশস্ত্র বাহিনী নিয়ে পুতিনের নতুন ডিক্রি জারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার দেশটির সশস্ত্র বাহিনী নিয়ে নতুন একটি ডিক্রি জারি করেছেন। এ ডিক্রিতে সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা ১৯ লাখ থেকে বাড়িয়ে  ২০ লাখ ৪০ হাজার করার নির্দেশ দিয়েছেন তিনি। এর মধ্যে সেনার সংখ্যা থাকবে ১ লাখ ৩৭ হাজার।

আগামী বছরের ১ জানুয়ারী থেকে এটি কার্যকর হবে। এরমাধ্যমে সেনার সংখ্যা হবে ১০ লাখ ১৫ হাজার। এদিকে ইউক্রেনে রুশ সেনারা যখন কথিত বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে তখন সশস্ত্র বাহিনীর সেনা সংখ্যা বৃদ্ধির নির্দেশ দিলেন প্রেসিডেন্ট পুতিন। তবে কিভাবে সেনার সংখ্যা বাড়ানো হবে সেটি পুতিনের ডিক্রিতে পরিস্কার করা হয়নি।

সেনা সংখ্যা বাড়াতে কি নতুন করে নিয়োগ দেওয়া হবে, নাকি স্বেচ্ছাসৈনিকদের সংখ্যা বাড়ানো হবে নাকি দুটিই করা হবে সেটি জানা যায়নি। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, তারা ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাতে শুধুমাত্র পেশাদার সৈনিকদের পাঠিয়েছে। 

সূত্র: রয়টার্স, ওয়াশিংটন পোস্ট

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit