শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম

আগামী সংসদ নির্বাচনে সেনাবাহিনী চায় ইসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৪৬ Time View

ডেস্ক নিউজ : আগামী জাতীয় সংসদ ভোটের মাঠে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তিনি জানান, এজন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে। ইসি আলমগীর বলেন, সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকবে। এর বাইরে তারা অন্য কিছু দেখতে পারবে না। তবে তাদের অনেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) টেকনিক্যাল সহকারী হিসেবে মাঠে থাকবে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আলমগীর এসব কথা বলেন। তিনি বলেন, ‘আগামী সাধারণ নির্বাচনে সেনাবাহিনীর সহযোগিতা নেব- সেটা আমাদের সিদ্ধান্ত আছে। সরকারকে প্রস্তাব দেব সেনাবাহিনীর সহায়তা দেওয়ার জন্য।’

ইসি আলমগীর বলেন, ‘যেহেতু সরকারের যে কোনো সংস্থার সহযোগিতা আমরা চাইতে পারি। সংবিধান অনুযায়ী বলা আছে। কাজেই সেনাবাহিনীর যদি সহায়তা চাই, সরকার সেই সহায়তা দিতে বাধ্য।’নির্বাচনের সময়ে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে এ কমিশনার বলেন, ‘নির্বাচনে আইনশৃঙ্খলার বাইরে তাদের অন্য কিছু দেখার সুযোগ নাই। ইভিএমে যেখানে ভোট হবে সেখানে এক্সপার্ট হিসেবে সেনাবাহিনীর টেকনিক্যাল সদস্যরা সহকারী হিসেবে থাকবেন। এ ছাড়া অন্য কোনো ভূমিকা রাখার সুযোগ তাদের নেই।’

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit