শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

নালিতাবাড়ীতে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২০৩ Time View

ডেস্ক নিউজ : শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের পাঁচদিন পর অর্ধগলিত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে বিশগিরিপাড়া ফরেস্ট বাগানের ভিতর থেকে লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কাকরকান্দী ইউনিয়নের গ্রাম পুলিশ আমীর হোসেনের স্ত্রী মানসিক ভার সাম্যহীন নাজমা বেগম (৩৭) গত শনিবার বিকেলে নিজ বাড়ি থেকে হারিয়ে যায়।

অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আমীর হোসেন মঙ্গলবার নালিতাবাড়ী থানায় একটি জিডি করেন। আজ সকালে পরিবারের লোকজন বিশগিরিপাড়া গ্রামের হাজী মোড়ের পশ্চিমে ফরেস্ট বাগানের ভিতরে নদীর পাড়ে খোঁজ করার সময় কাকের ডাক শুনে ওই স্থানে যাওয়ার সময় দূর থেকে প্রথমে একটি গর্ত দেখে। সেখানে অর্ধগলিত নারীর লাশ মাটিতে পোতা অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাদের চিৎকার শুনে এলাকাবাসী এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।

কাকরকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. নিয়ামুল কাউছার বলেন, ‘হাত ও দুই পা বাঁধা অবস্থায় অর্ধগলিত ওই নারীর লাশ উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে, কেউ তাকে মেরে ফেলে ওই স্থানে মাটিতে পুঁতে রেখে এসেছে।’ সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন বলেন, খবর পেয়ে পিবিআই, সিআইডি ও পুলিশের ফরেনসিক বিভাগের লোকজন উপস্থিত থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে।

কিউএনবি/অনিমা/২৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit