রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী চিত্রনায়িকা বিপাশা কবিরের মা আর নেই জাহ্নবীকে নিয়ে অশালীন কনটেন্ট, ৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকারমন্ত্রী নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মরিনিয়োর বাজির ঘোড়া কে এই কার্লোস এস্পি? আজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি ‘আমরা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য নই’, মার্কিন শুল্ক আগ্রাসনের বিরুদ্ধে একাট্টা কানাডা চিকেনস নেকে ‘তিনকোনা নিরাপত্তা গ্রিড’ বানাবে ভারত ১৪২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি

শিক্ষার্থীদের ঋণের বোঝা কমানোর ঘোষণা বাইডেনের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে পড়াশুনা করতে গিয়ে বহু শিক্ষার্থী ঋণ নেন। পড়াশুনা শেষ হওয়ার সাথে সাথেই চাকরি জোগাড় করা আগের চেয়ে কঠিন হয়ে গেছে। তাই এসব ঋণ তারা সময়মতো পরিশোধ করতেও পারেন না। ফলে ঋণের বোঝা বড় হতেই থাকে। তাদের সাহায্যে এগিয়ে এলেন জো বাইডেন। বুধবার মার্কিন প্রেসিডেন্ট তার নতুন ঘোষণায় এ সুখবর দিয়েছেন। বার্ষিক আয় সাপেক্ষে ঋণ মওকুপ করা হবে ১০ হাজার থেকে ২০ হাজার ডলার। খবর সিএনএনের।

বাইডেন বলেছেন, ‘‘ভালোজীবন পাওয়ার চাবিকাঠি হলো শিক্ষা… কিন্তু আজ এই সুযোগটি অনেক বেশি দুর্মূল্য হয়ে উঠেছে অনেক আমেরিকানদের জন্য। একটা পুরো প্রজন্ম ঋণের ভারে জর্জরিত হয়ে পড়েছে। আগে পড়াশুনা শেষে একটা মধ্যজীবন যাপন করা যেত। এখন তা দিন দিন কঠিন হয়ে পড়েছে’’। 

অনেকেই বাইডেনের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তবে বাইডেন বলেছেন, ‌‘‘আমি হয়তো সবকিছু বুঝি না। কিন্তু আমার এ সিদ্ধান্তে সবাই খুশি হবে। আমার পরিকল্পনা ন্যায্য, দায়িত্বশীলতার পরিচায়ক। মধ্যবিত্ত ও শ্রমজীবী পরিবার এর সুবিধা পাবে। পাশাপাশি যারা বর্তমানে ঋণগ্রস্ত বা ভবিষ্যতে ঋণ নেবেন তাদের সাহায্যের জন্যই এ সিদ্ধান্ত’’। 

কিউএনবি/অনিমা/২৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit