শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

চৌগাছায় স্কুল ছাত্রী তিন দিন ধরে নিখোঁজ থানায় অভিযোগ

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ২২২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ভক্তি রানী রায় নামে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রী তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৫ আগস্ট বৃহস্পতিবার এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা মেয়ের সন্ধান পেতে চৌগাছা থানায় একটি লিখিত আবেদন দায়ের করেছেন।

লিখিত আবেদনে জানা যায়, নিখোঁজ স্কুল ছাত্রী ভক্তি রানী রায় উপজেলার সিংহঝুলী ইউনিয়নের গরীবপুর কালিতলা পাড়ার অরবিন্দু রায়ের মেয়ে ও গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের ১০ম শ্রেণির ছাত্রী। মেয়েটি গত ২৩ আগস্ট মঙ্গলবার বাড়ি থেকে স্কুল যায়। পরে আর বাড়ীতে ফিরে আসেনি। তাকে অনেক খোঁজা-খোঁজি করেও পাওয়া যায়নি। তাই মেয়েকে খোঁজে পেতেই (সন্ধান করতেই) বৃহস্পতিবার ২৫ আগস্ট এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা মেয়ের সন্ধান পেতে চৌগাছা থানায় একটি লিখিত আবেদন দায়ের করেছেন।

নিখোঁজ স্কুল ছাত্রীর বাবা অরবিন্দু রায় বলেন, আমার মেয়ে প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ী থেকে বের হয়। স্কুল ছুটির পরে মেয়ে বাড়ীতে না ফেরায় তাকে খোঁজ করতে আমি স্কুলে যায়। স্কুলে তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ-খবর করতে থাকি। আত্মীয়-স্বজনদের বাড়ীতেও না পেয়ে বৃহস্পতিবার চৌগাছা থানায় একটি লিখিত আবেদন দায়ের করি। এ ব্যাপার চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি স্কুল ছাত্রীকে উদ্ধার করতে অভিযান চলছে। পুলিশ বিভিন্ন মোবাইল নম্বর সংগ্রহও করছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit