মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

শিনজো আবে হত্যা: ব্যর্থতার দায় নিয়ে শীর্ষ পুলিশ কর্মকর্তার পদত্যাগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তা ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এবার বিশ্বব্যাপী আলোচিত এ হত্যাকাণ্ডে ব্যর্থতার দায় নিয়ে দেশটির শীর্ষ পুলিশ কর্মকর্তা পদত্যাগ করেছেন। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশও করেছেন।

বৃহস্পতিবার জাতীয় পুলিশ সংস্থার প্রধান ইতারু নাকামুরা শিনজো আবের হত্যাকাণ্ডে নিরাপত্তা ত্রুটির দায় নিতে পদত্যাগ করেছেন। খবর জাপান টাইমসের।

তিনি জাতীয় জননিরাপত্তা কমিশনে পদত্যাগের একটি চিঠি জমা দিয়েছেন। 

সংসদের উচ্চকক্ষের নির্বাচন সামনে রেখে গত ৮ জুলাই জাপানের নারা শহরে নির্বাচনি প্রচারে অংশ নেন শিনজো আবে। সেখানেই তাকে গুলি করে হত্যা করেন এক ব্যক্তি।

কিউএনবি/অনিমা/২৫.০৮.২০২২/বিকাল ৩.১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit