মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম

‘ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলের সন্ত্রাসী পরিকল্পনা রয়েছে’

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১১৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী পরিকল্পনা রয়েছে। আজ বুধবার মন্ত্রিসভার বৈঠকের অবকাশে সাংবাদিকদের এ কথা বলেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি। তিনি বলেছেন, ইরানের সব পারমাণবিক তৎপরতা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নীতিমালা মেনে পরিচালিত হচ্ছে এবং এই সংস্থাটি এসব তৎপরতা নজরদারি করছে। ইরান পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি বা এনপিটিতে সই করেছে এবং এই চুক্তি মেনে চলার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করে নীতিমালা লঙ্ঘনের কোনো প্রমাণ কখনোই পায়নি।

ইরানের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে থাকা পরমাণু বিষয়ক এই শীর্ষ কর্মকর্তা বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে নানা মিথ্যাচার ও বিভ্রান্তি সৃষ্টির পেছনে রয়েছে দখলদার ইসরায়েল। গত ২০ বছর ধরে ইসরায়েল এই একই কাজ করে যাচ্ছে। মোহাম্মাদ ইসলামি আরও বলেন, ইসরায়েল নিজেই একটি সন্ত্রাসবাদী ও অবৈধ রাষ্ট্র। তারা পরমাণু অস্ত্র তৈরি করছে। এ ধরণের একটি অবৈধ রাষ্ট্র কখনোই ইরানকে অভিযুক্ত করার অধিকার রাখে না। সূত্র : পার্সটুডে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit