বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ছাত্রী শ্লীলতাহানির ঘটনায় স্কাউট লিডার পদ হারালেন শিক্ষক রথিকান্ত

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৬৭ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের ডামুড্যা উপজেলার স্কাউট সংগঠন হতে বহিস্কার হলেন ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষক রথিকান্ত মিস্ত্রী। যিনি গত সপ্তাহে ছাত্রী হেনস্থার অভিযোগে উক্ত বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন।

বুধবার বেলা ১১ টায় ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ কক্ষে বাংলাদেশ স্কাউট ডামুড্যা উপজেলা শাখার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান তাকে স্কাউট লিডার পদ থেকে বহিস্কার করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন, ইউআরসি কর্মকর্তা মোঃ ফয়জুল কবির, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন ও স্কাউট শিক্ষকবৃন্দ।

উপজেলা স্কাউটের সভাপতি হাছিবা খান বলেন, প্রতিটি বিদ্যালয়ে স্কাউটদের সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে। ছাত্রদের জন্য পুরুষ লিডার এবং ছাত্রীদের জন্য মহিলা লিডার নিশ্চিত করতে হবে। স্কাউট সদস্য ও লিডারদের সমন্বয়ে সকল অন্যায় ও দুর্নীতির মূল উপড়ে ফেলতে হবে। আগামীতে কোন স্কাউট লিডারদের বিরুদ্ধে কোন অভিযোগ আসলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে বলে হুসিয়ার করে দেন।

উল্লেখ্য, ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল সহকারী শিক্ষক রথি কান্ত মিস্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় ওই স্কাউট শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন তার বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত চলছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit