শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

এত দ্রুত বিয়ে করাটা ভুল ছিল: অপু বিশ্বাস

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১১৯ Time View

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও শাকিব খানের সঙ্গে জুটি একসময় বেশ জনপ্রিয় ছিল। এই জুটি উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল সিনেমা। তবে সিনেপর্দার বাইরেও তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ভালোবেসে তারা বিয়েও করে ফেলেন ২০০৮ সালে।

তাদের ঘরে জন্ম নেয় একমাত্র পুত্র আব্রাম খান জয়। তবে তারা এখন আলাদা হয়ে গেছেন। বর্তমান কলকাতায় আছেন অপু। সেখানে তার অভিনীত শর্টকাট নামে একটি ছবি মুক্তির অপেক্ষায়। সেই ছবির প্রচারেই কলকাতায় যাওয়া তার। 

সেখানে নতুন ছবির প্রচারে গিয়ে ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় নিয়েও কথা বলছেন অপু বিশ্বাস। আনন্দবাজার পত্রিকার সাক্ষাৎকারে এই অভিনেত্রী জানিয়েছেন, দ্রুত বিয়ে করে ফেলেছিলেন তিনি, ভুল করে মা হয়েছেন। 

অপু বিশ্বাসের কাছে প্রশ্ন রাখা হয়েছিল— জীবনের এই যাত্রাপথে কোনো ঘটনা না ঘটলে আপনি খুশি হতেন? অপু উত্তর দিয়েছেন, ‘অবশ্যই বলব, শাকিব খানের সঙ্গে বিয়েটা। এত দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা—সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটি যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তা হলে ভালো হতো।’

কোন ঘটনায় খুশি হয়েছেন, এমন প্রশ্নে অপুর উত্তর— ‘মা হয়েছি। ভুল করে হলেও…।’

কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘শর্টকাট’। পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। এ ছাড়া আরও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই।

কিউএনবি/অনিমা/২৪.০৮.২০২২/বিকাল ৩.১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit