বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ক্রিমিয়া দিয়ে যুদ্ধ শুরু, ক্রিমিয়া দিয়েই শেষ হবে: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার দখল করে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের শাসন ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এ পদক্ষেপ বিশ্বে আইন ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় সহায়ক হবে বলে মন্তব্য করেছেন তিনি। খবর রয়টার্সের।

মঙ্গলবার ক্রিমিয়া প্রশ্নে এক আন্তর্জাতিক সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এ কথা বলেন।

তিনি বলেন, ক্রিমিয়া দিয়ে যুদ্ধ শুরু হয়েছে। আবার ক্রিমিয়া দিয়েই যুদ্ধ শেষ হবে।

জেলেনস্কি বলেছেন, ২০১৪ সালে রাশিয়ার দখল করা এই উপদ্বীপের নিয়ন্ত্রণ ফিরে পাওয়াটা হবে ‘যুদ্ধের বিরুদ্ধে সবচেয়ে বড় পদক্ষেপ।’ ক্রিমিয়াকে দখলমুক্ত করাটা জরুরি। কারণ, এতেই বিশ্বে আইন-শৃঙ্খলা আবার ফিরে আসবে।

ইউক্রেনে অনুষ্ঠিত ক্রিমিয়াবিষয়ক এই সম্মেলনে অংশ নিচ্ছেন প্রায় ৬০টি দেশের প্রতিনিধিরা। এর মধ্যে প্রায় ৪০টি দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীও আছেন।

সম্মেলনে প্রায় সবাই অনলাইনে অংশ নিচ্ছেন। তবে পোল্যান্ডের প্রেসিডেন্ট ইউক্রেন সফরে থাকায় তিনি সরাসরি এতে অংশ নিয়েছেন।

তবে, রাশিয়া ক্রিমিয়া ছেড়ে দেওয়ার কোনো লক্ষণ দেখায়নি। এই উপদ্বীপকে কৃষ্ণ সাগরে নৌবহরের ঘাঁটি হিসাবে ব্যবহার করছে রাশিয়া। এখান থেকে ইউক্রেনের বিভিন্ন নিশানায় হামলাও চালিয়ে আসছে তারা।

কিউএনবি/অনিমা/২৪.০৮.২০২২/দুপুর ১.১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit