বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

নতুন সূচিতে অফিস শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৫৪ Time View

ডেস্ক নিউজ :বিদ্যুৎ ব্যবহার হ্রাস ও যানজট লাঘবের লক্ষ্যে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস এবং ব্যাংকের সময়সূচি পুনঃনির্ধারণ করা হয়েছে। নতুন সে সময়সূচি অনুযায়ী বুধবার থেকে শুরু হয়েছে অফিস। 

গত সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই সময়সূচি চালু হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় পরে সময়সূচি নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২৪ আগস্ট বুধবার থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়েছে। অফিস সময় রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার-সাপ্তাহিক ছুটি। 

প্রজ্ঞাপনে বলা হয়, জরুরি পরিষেবাসমূহ নতুন অফিস সময়সূচির আওতাবহির্ভূত থাকবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সময়সূচি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/ বিভাগ নির্ধারণ করবে। ব্যাংক, বীমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের দাফতরিক সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব ব্যাংক-কোম্পানির লেনদেনের সময়সূচি হবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ ছাড়া অন্যান্য কার্যক্রম শেষ করে বিকেল ৫টার মধ্যেই সবাইকে অফিস ত্যাগ করতে হবে।

কিউএনবি/অনিমা/২৪.০৮.২০২২/সকাল ৮.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit