বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

বিজয়-তাসকিনকে ছাড়াই দুবাই গেল টাইগাররা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৩০ Time View

স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়া কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও ওপেনিং ব্যাটার এনামুল হক বিজয় ছাড়া স্কোয়াডের সব সদস্যই মঙ্গলবার বিমানে করে যাত্রা করেছেন।

আগামী ২৭ আগস্ট থেকে মধ্যপ্রাচ্যের দেশটিতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফর্মেটের এই টুর্নামেন্ট। অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি হিসেবেই এ আসরকে দেখছে অংশগ্রহণকারী দলগুলো।

এদিকে, ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যাত্রা করতে পারেননি তাসকিন ও বিজয়। ভিসা পেতে দেরি হওয়ায় দলের সঙ্গে আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করতে পারেননি বলে জানিয়েছেন তাসকিন। সাপোর্ট স্টাফদের সঙ্গে আগামীকাল যাত্রা করবেন তিনি।

এছাড়া সেন্ট লুসিয়া থেকে সরাসরি দুবাই গেছেন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা নাঈম শেখ। বিসিবি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। 

সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে নিজ মাঠে সর্বশেষ সংক্ষিপ্ত ভার্সনে অংশ নিয়েছেন তিনি। কিন্তু বাজে পারফর্মেন্সের কারণে জাতীয় দল থেকে বাদ পড়েন এই ব্যাটার। এ- দলের হয়ে সেঞ্চুরি হাকানোর পুরস্কার হিসেবে ফের জাতীয় দলে ডাক পেয়েছেন নাঈম শেখ। 

এদিকে, এশিয়া কাপে বাংলাদেশ দলের দায়িত্ব পালন করবেন নবনিযুক্ত টেকনিক্যাল পরামর্শক শ্রীধরণ শ্রীরাম। প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বোর্ড। তিনি শুধু টেস্ট ও ওয়ানডে দলের দায়িত্ব পালন করবেন।

এশিয়া কাপে বি গ্রুপের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে টাইগাররা। গ্রুপের বাকী দুটি দল হচ্ছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। ২৭ আগস্ট টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৩০ আগস্ট। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের মোকাবেলা করবে তারা।

নিজ মাঠে ২০১২ সালে প্রথম এ টুর্নামেন্ট খেলতে নামে বাংলাদেশ। এরপর টুর্নামেন্টের সর্বশেষ চারটি আসরের তিনটিতেই ফাইনাল খেলেছে বাংলাদেশ। ওয়ানডে ফর্মেটের প্রথম আসরের ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে পরাজিত হয়েছিল টাইগাররা। 

২০১৬ সালে টি-টোয়েন্টি ফর্মেটের ফাইনালে ভারতের কাছে পরাজিত হয় বাংলাদেশ। ২০১৮ সালে ওয়ানডে ফর্মেটের এশিয়া কাপেও ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল টাইগাররা। তবে ভারতের কাছে ওই আসরেও হার মানতে হয় বাংলাদেশকে।

এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফর্মেটে। যাতে এশিয়ার দলগুলো অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি নিতে পারে।

কিউএনবি/অনিমা/২৪.০৮.২০২২/সকাল ৭.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit