শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

‘কমিশন গঠন করে বঙ্গবন্ধুর খুনিদের বিচার করা হবে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৬৩ Time View

ডেস্ক নিউজ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ফ.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের বিচার হয়েছে। কিন্তু পর্দার অন্তরালে যারা ছিলেন তাদের বিচারের এখন সময় এসেছে। কমিশন গঠন করে সেই সমস্ত মদদ দাতাদের খুঁজে বের করতে হবে। বিশ্ববাসীর সামনে, জাতির সামনে তাদের চিহিৃত করা দরকার। এদের অনেকে মরে গেছে কিন্তু জাতির এ ইতিহাস জানা উচিত। বঙ্গবন্ধু হত্যা কোনো ব্যক্তির হত্যা নয়। মুষ্টিমেয় কয়েকজন দুস্কৃতিকারী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নয়। এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিলো।

আজ মঙ্গলবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শেখ ফজলুল হক মনি স্মৃতি মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় এই আলোচনা সভার আয়োজন করে। বিএনপি নেত্রীকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেছেন, যারা মায়ে-পুতে এতিমের টাকা মেরে খেয়েছে। যাদের কাছে এতিমের টাকা নিরাপদ নয়, তাদের কাছে জাতীয় সম্পদ, রাষ্ট্রের সম্পদ নিরাপদ কি ভাবে হয়? আজকে তারা সামনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চিন্তা করে না। তাই পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য যা যা করণীয় জাতীয় ও আন্তর্জাতিকভাবে সেই ষড়যন্ত্র করছে। আমরা যদি সচেতন না হই এই ষড়যন্ত্রের বিরুদ্ধে তাহলে যারা বলে ৭৫ এর হাতিয়ার, তাহলে তারা সফলকাম হবে। আর আমরা যদি সচেতন থাকি, ঐক্যবদ্ধ থাকি, তাহলে এই দুঃস্বপ্ন কখনোই বাস্তবায়িত হবে না।

শিক্ষা মন্ত্রী দীপু মণির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মশিউর রহমান, বশেমুরবিপ্রবি উপাচার্য প্রফেসর ড.একিউএম মাহবুব, জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, উপজেলা চেয়ারম্যান শেখ লুতপার রহমান বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানে জেলার ১৮ টি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit