রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

দক্ষিণ সুরমায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৩০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট মহানগরের দক্ষিণ সুরমা এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান, এপিবিএন-৭। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি)’র নির্দেশনায় দক্ষিণ সুরমা থানার রশিদপুর এলাকায় অবৈধ মাদক দ্রব্য ও বিশেষ অভিযান পরিচালনা করে এপিবিএন-৭ এর একটি চৌকস দল। অভিযানে আব্দুল আহাদ (৪৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।

আটক আব্দুল আহাদ সিলেটের বিশ্বনাথ থানার রজবপুর গ্রামের মৃত ইসরাইল আলীর ছেলে। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রাজু আহাম্মদ (অপস্ অ্যান্ড ইন্টেলিজেন্স উইং)। তিনি জানান, ধৃত আসামি আব্দুল আহাদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চোরা কারবারি দলের সμিয় সদস্য। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। উদ্ধারকৃত মাদক ও ধৃত আসামিকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধিন।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit