রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

মধাবদীতে টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ সভাবেশ ও মিছিল

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৫৫ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর মধাবদী থানার কাঠালিয়া ইউনিয়নে টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ সভাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ দুপুর ১২টায় খড়িয়া বাজার বালুরমাঠে। এসময় বক্তরা বর্তমান বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি ও লোডশেডিং এর জন্য তাদের জিবনযাপন পরিচালনায় কষ্টসাধ্য হয়ে পরার কথা তুলে ধরে টেক্সটাইল মালিকদের কাছে তাদের মজুরি গজে ৫০পয়সা বৃদ্ধির দাবী জানান।

তারা আরো বলেন আমাদের আশপাশের এলাকায় অবস্থিত মিলের শ্রমিকদের বেতন ও মজুরি বৃদ্ধি করা হয়েছে কিন্তু আমাদের এলাকায় করা হচ্ছে না। তাদের ন্যায্য দাবি মেনে না নিলে রাজপথে আন্দোলনের হুশিয়ারী দেন। এসময় শ্রমিকদের সাথে একাত্যতা প্রকাশ করে কাঠালিয়া ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, উপদেষ্টা রাকিবুর রহমান, সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, কাঠালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দিন ভূইয়া প্রমুখ। বিক্ষোভ সমাবেশে কাঠালিয়া ইউনিয়নের শতাধিক টেক্সটাইল মিলের প্রায় দুই হাজার শ্রমিক অংশ নেয়।

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit