মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার ‘বিগ বস’-এ ফিরছেন সৌরভ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় ফাটল পিসিবিতে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলজুড়ে আতঙ্ক, বাঙ্কারেও স্বস্তি পাচ্ছে না নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড নরসিংদীতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ উত্তেজনার জেরে কাতারে সব ধরনের ফুটবল স্থগিত জয়পুরহাটে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান উপসাগরীয় দেশগুলোর আকাশসীমা বন্ধ, ৩৪০০-এর বেশি ফ্লাইট বাতিল দুর্নীতির অভিযোগে ঘুরেফিরে সেই অধ্যক্ষই: অনিয়মের চক্রে কুড়িগ্রাম টিটিসি হামিদপুর ইউপির জব্বারপাড়া গ্রামে প্রতিপক্ষরা চাঁদা না পাওয়ায় জুয়েল রানা কে হত্যার চেষ্টা॥

ইউক্রেনের রাজধানী ছেড়ে ভয়ে পালাচ্ছেন অনেকে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির একজন উপদেষ্টা মঙ্গলবার জানিয়েছেন, রাজধানী কিয়েভে রুশ সেনাদের ‘সম্ভাব্য হামলার’ ভয়ে অনেকে পালিয়ে যাচ্ছেন। বুধবার নিজেদের ৩১তম স্বাধীনতা দিবস পালন করবে ইউক্রেন। এদিনে রাজধানী কিয়েভে ব্যাপক হামলার গুঞ্জন শোনা যাচ্ছে। আর এমন খবর শোনার পর হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠেছে কিয়েভ। তাছাড়া সাধারণ মানুষের মধ্যে আতঙ্কও ছড়িয়ে পরেছে। 

বিবিসি রেডিও ফোরের সঙ্গে এক সাক্ষাৎকারে জেলেনস্কির উপদ্ষ্টো অ্যালেক্স রোদনানইয়ানস্কি বলেছেন, মানুষ আতঙ্কিত; তাদের ধারণা বুধবার কিয়েভের ‘পরিকল্পনা গ্রহণের’ স্থাপনায় হামলা হতে পারে। তিনি বলেন, সাধারণ মানুষ এসব খবরকে গুরুত্ব দিচ্ছে। তারা নিশ্চিত করছে তাদের বিকল্প পরিকল্পনা আছে। তারা  সরকারি স্থাপনা এবং ‘সিদ্ধান্ত গ্রহণের’ স্থানের কাছাকাছি বেশিক্ষণ অবস্থান করতে চায় না। 

তিনি আরও বলেন, ঝুঁকি আছে বর্তমানে। যুদ্ধক্ষেত্রে (ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে) সাফল্য না পেয়ে তারা এ ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মঙ্গলবার হুশিয়ারি দেওয়া হয়, রুশ সেনারা ইউক্রেনের সরকারি স্থাপনা, বিশেষ করে রাজধানী কিয়েভের বিভিন্ন বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলা চালাতে পারে। এরপরই জেলেনস্কির উপদেষ্টা জানালেন, এমন খবর শোনার পর ভয়ে সাধারণ মানুষ রাজধানী কিয়েভ থেকে দূরে সরে যাচ্ছেন। 

সূত্র: দ্য গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit