বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

বিরাট কোহলি কি ভারতের জন্য বোঝা?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্বে ভারত যে টুর্নামেন্টেই খেলুক না কেন, নামকরা সব ব্যাটসম্যান এবং বৈচিত্র্যময় বোলিং লাইন আপের কারণে ফেভারিট হিসেবেই নামে। টুর্নামেন্টের সম্ভাব্য চ্যাম্পিয়নদের তালিকায় ভারতের নাম থাকে বেশিরভাগ সময়ই।

আর এশিয়া কাপ হলে তো কথাই নেই, এশিয়া কাপে ভারত সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন, শ্রীলঙ্কা জিতেছে পাঁচবার ও পাকিস্তান দুইবার।

রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিন্দ্রা জাদেজা, অশ্বিন-বেশ শক্তিশালী এবং অভিজ্ঞ একটা দল নিয়েই এশিয়া কাপ খেলবে ভারত। ধারণা করা হচ্ছে এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের শক্তিমত্তার একটা শোডাউন হতে যাচ্ছে।

এশিয়া কাপে এখনও পর্যন্ত যেসব ম্যাচের শিডিউল ঘোষণা করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি রোমাঞ্চ ছড়াচ্ছে পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ। এই ম্যাচ দিয়েই দুই দল শুরু করবে নিজেদের এশিয়া কাপ ক্যাম্পেইন।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং বলছেন, পাকিস্তান ও ভারতের মধ্যকার ম্যাচে তিনি ভারতকেই এগিয়ে রাখবেন। এর কারণ ভারতের ব্যাটিং ও বোলিংয় বিভাগের বৈচিত্র্য এবং অভিজ্ঞতা।

দলের শক্তির দিক থেকে ভারতের এই স্কোয়াড নিয়ে প্রশ্ন খুব কমই উঠবে, কিন্তু প্রশ্ন থাকবে সমন্বয় নিয়ে, কারণ টি টোয়েন্টি ক্রিকেটে সঠিক সময়ে সঠিক শক্তির প্রদর্শনটাই জরুরি।

শক্তির দিক সবসময়ই ব্যাটিং

ভারতের টিম ম্যানেজমেন্টের সামনে এখন বেশ কয়েকটি প্রশ্ন আছে। ভারতের ব্যাটিংয়ে বিশেষত টপ অর্ডারে কে কোথায় নামবেন? এই প্রশ্নের উত্তর যদি টিম ম্যানেজমেন্ট সঠিক উপায়ে দিতে পারে, তবে ভারতের এই শক্তিমত্তার যথাযথ প্রয়োগ দেখা যাবে এশিয়া কাপে।

প্রথমত টি-টোয়েন্টি ক্রিকেট বিশ ওভারের খেলা এখানে সেট হওয়ার জন্য খুব বেশি সময় নেয়ার সুযোগ নেই। কিন্তু প্রথম তিন জন ব্যাটসম্যান, রোহিত শর্মা, লোকেশ রাহুল ও বিরাট কোহলি-তিনজনই সেট হতে সময় নেন।

যদিও রোহিত শর্মা ও বিরাট কোহলি সেট হয়ে গেলে পরে বলের সাথে রানের গ্যাপ বাড়িয়ে নেন, কিন্তু সাম্প্রতিক সময়ে দুজনই ফর্ম হারিয়ে নিজেদের খুঁজছেন। তিন বছরেরও বেশি সময়, ১ হাজার দিনেরও বেশি সময় কোহলি কোনও সেঞ্চুরি পাননি।

সাম্প্রতিক সময়ে ব্যাটিং নিয়ে বেশ সমস্যায় ভুগছেন কোহলি, এটা কোহলি মানসিক স্বাস্থ্যেও চাপ দিচ্ছে বলে স্বীকারও করেছেন তিনি।

ক্রিকেট অনুসারীদের প্রশ্ন, কী হয়েছে কোহলি?

কোহলির মতো আলোচনা না হলেও, গত দশকের অন্যতম সফল ব্যাটসম্যান রোহিত শর্মাও ব্যাট হাতে খুব একটা ভালো সময় কাটাচ্ছেন না। লোকেশ রাহুল-যিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেললেও ভারতের টি-টোয়েন্টি দলে ২০২১ সালের নভেম্বর মাসের পর আর খেলেননি।

এই সব প্রশ্নের উত্তরে উঠে আসছে তরুণ ক্রিকেটারদের নাম, যারা তুলনামূলক ভালো পারফর্ম করেও ব্যাটিং অর্ডারের ওপরের দিকে জায়গা পাবেন না।

সুরিয়াকুমার যাদব, এসকেওয়াই বা স্কাই নামে পরিচিত এই ভারতীয় ব্যাটসম্যান সাম্প্রতিক সময়ের শীর্ষ টি টোয়েন্টি ব্যাটসম্যানদের একজন।

তিনি এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে দুই নম্বরে আছেন। ক্রিকেট বিশ্লেষক মাজহার আরশাদ নিজের ভাবনায় ভারতের একাদশ সাজানোর সময় সুরিয়াকে তিনে রাখার পরামর্শ দিয়েছেন।

তিনি এখানে খেলার যোগ্য, এক্ষেত্রে লোকেশ রাহুলকে বেঞ্চে রাখার কথা বলেছেন তিনি।

কিন্তু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪২ স্ট্রাইক রেটে খেলা রাহুলকে বসানো ভারতের টিম ম্যানেজমেন্টের জন্য কঠিন হবে।

একইসাথে যদি রোহিত, রাহুল ও বিরাট সেরা তিনেই খেলেন, সেক্ষেত্রে সুরিয়া, ঋষভ পান্ত, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক নিজেদের মারকুটে ব্যাটিং স্কিল দেখানোর মতো সময় ও সুযোগ পাবেন বলে মনে হয় না। এটাই ভারতের এই দলের জন্য সবচেয়ে বড় প্রশ্নের জায়গা। তবে এসব প্রশ্ন বিরাট কোহলি বা রোহিত এক নিমিষেই একটি দুর্দান্ত ইনিংস খেলে উড়িয়ে দিতে পারেন, যেটা তারা সাম্প্রতিক সময়ে পারছেন না।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit