বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

ভিসা জটিলতায় যেতে পারলেন না তাসকিন ও বিজয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের ক্রিকেটারদের যাত্রায় ফের বিঘ্ন সৃষ্টি হলো ভিসা জটিলতায়। এশিয়া কাপে অংশ নিতে আজ মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় দল। কিন্তু ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি ওপেনার এনামুল হক ও ফাস্ট বোলার তাসকিন আহমেদ। এই দুজনকে ছাড়াই আজ বিকাল ৫টার পরপরই সাকিব আল হাসানরা উড়াল দেন।

বিসিবি সূত্রে জানা গেছে, তাসকিন আর এনামুলের ভিসা আসতে দেরি হওয়ায় তাদের যাত্রা একদিন পেছানো হয়েছে। আগামীকাল বুধবার দুজনকে বিমানে তুলে দেওয়া হবে। গতকাল হুট করেই এশিয়া কাপের দলে ডাক পাওয়া নাঈম শেখ আরব আমিরাতেই আছেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে খেলা শেষে ফেরার পথে তিনি সেখানে থেকে যান।

আজকের টাইগারদের যাত্রায় ছিলেন না প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তাকে এই ফরম্যাট থেকে সরানো হয়েছে। নতুন টেকনিক্যাল পরামর্শক শ্রীধরণ শ্রীরামের অধীনে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড, ব্যাটিং কোচ জেমি সিডন্স, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ, ফিল্ডিং কোচ শন ম্যাকডারমট  যাচ্ছেন এশিয়া কাপে। ৩০ আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit