বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

‘কিছু মানুষের জন্য টি-টোয়েন্টি ব্যবসায় পরিণত হচ্ছে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টির আবির্ভাব পাল্টে দিয়েছে ক্রিকেট দুনিয়ার হিসাব-নিকাশ। তারই একবাজারি সংস্করণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের জনপ্রিয়তা এখন আকাশচুম্বি। টি-টোয়েন্টির প্রচলনের ফলে ক্রিকেটের আমূল পরিবর্তনের পাশাপাশি ক্রিকেটার এবং টিম অফিসিয়ালদের লাইফস্টাইলেও ব্যাপক পরিবর্তন ঘটেছে। 

জনপ্রিয়তা পরখ করেই ক্রিকেট খেলুড়ে দেশে দেশে চালু হওয়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগকেই ক্রিকেটের ভবিষ্যৎ মনে করছেন অনেক ক্রীড়াবোদ্ধা। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসের মতে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট এখন দেশে দেশে ছড়িয়ে গেছে। আপনি বলতে পারেন, কিছু মানুষের জন্য টি-টোয়েন্টি এখন ব্যবসায় পরিণত হচ্ছে। এতে কিন্তু ক্রিকেটের জন্য ভালো দিকও আছে। সুযোগ বাড়ছে, যা ১৫ বছর আগেও ছিল না। ক্রিকেটের বাইরের জীবন, নিরাপত্তা এবং টাকা- এগুলো কিন্তু ১৫ থেকে ২০ বছর আগেও ছিল না।

৩১ বছর বয়সী ইংলিশ এই অলরাউন্ডার আরও বলেন, টেস্ট ক্রিকেট কিন্তু হারিয়ে যাবে না। আমি এ সংস্করণের বড় অনুরাগী। এটাই ক্রিকেটের সর্বোচ্চ চূড়া। শুদ্ধতম সংস্করণ। টি-টোয়েন্টি ক্রিকেটের চেহারা বদলে দিলেও টেস্ট হারিয়ে যাবে না। শুধু আমি নই, বিশ্ব ক্রিকেটের বড় তারকাদের সবাই একই অনুভূতি ধারণ করেন। আমি মনে করি, সবার দায়িত্ব হচ্ছে এ বার্তা দিয়ে রাখা, টেস্ট ক্রিকেট এখনো মরে যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit