বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ থাইল্যান্ডে রপ্তানিযোগ্য পণ্যের বৈচিত্র্য বাড়াতে আগ্রহী : বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু ‘মাদকের মামলায় ফাঁসিয়ে দেব’, আন্দোলনকারীদের হুমকির অভিযোগে মুম্বাই পুলিশ সদস্য বরখাস্ত তিন হাজার বছরের পুরোনো গহনা পরে সমালোচনার মুখে জেনডেয়া উত্তেজনা বাড়িয়ে তাইওয়ান প্রণালিতে সরাসরি গোলাবর্ষণের মহড়া চীনের কারাগারে জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর প্রশ্নপত্র ফাঁসকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না : মোদি হামাস সদস্যদের রাখা কারাগারের অংশ ঘিরে কুমির রাখার জন্য পরিখা খনন শুরু করেছে ইসরায়েল প্রশ্নপত্র ফাঁসের শাস্তি নিশ্চিতে দ্রুত বিচার আদালত গড়ে তোলার ঘোষণা মোদির পিকঅ্যাক্স পাহাড় ঘিরে ট্রাম্পের এতো আগ্রহ কেন?

এশিয়া কাপ জয়ের লক্ষ্যে বিকালে ঢাকা ছাড়ছেন টাইগাররা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : তিন দিন পরই পর্দা উঠবে এশিয়া কাপের। সংযুক্ত আরব আমিরাতে বসছে টুর্নামেন্টটির ১৫তম আসর। আগামী ২৭ আগস্ট শ্রীলংকা-আফগানিস্তানের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদার লড়াই। আগামী ৩০ আগস্ট শারজায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। সে লক্ষ্যে মঙ্গলবার বিকালে ঢাকা ছাড়বেন টাইগাররা। 

মঙ্গলবার বিকাল সোয়া ৫টার ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে রওনা করবে সাকিব বাহিনী। বাংলাদেশ বিমানের ঢাকা-দুবাই ফ্লাইট রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাবে টাইগারদের নিয়ে। এবারের এশিয়া কাপে অংশ নিচ্ছে ছয় দল। যার মধ্যে বাংলাদেশ, শ্রীলংকা, পাকিস্তান, ভারত ও আফগানিস্তান সরাসরি এবং একটি দল বাছাই পর্ব থেকে আসবে। তিন দল করে দুগ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে মাঠের লড়াই। গ্রুপ পর্বে বাংলাদেশের দুই প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলংকা। ৩০ আগস্ট আফগানিস্তানের মুখোমুখি হওয়ার পর ১ সেপ্টেম্বর শ্রীলংকার সঙ্গে হবে টাইগারদের দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচ। 

এদিকে কোচ ছাড়াই এশিয়া কাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। হেড কোচ রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় কোচ ছাড়াই যাচ্ছেন টাইগাররা। তার বদলে ভারতের শ্রীধরন শ্রীরামকে টেকনিক্যাল অ্যাডভাইজার করা হয়েছে। তার লক্ষ্য, পরিকল্পনায়ই এবারের এশিয়া কাপ খেলবে বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit