শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, ঘাতক বাসে আগুন সরকারি সহায়তা বিতরণে স্বজনপ্রীতি করা যাবে না: পানিসম্পদ প্রতিমন্ত্রী নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ সংসদে কথা বলতে না দিলে বাইরে জনগণের সামনে বলব: হাসনাত আবদুল্লাহ মহেজের পাড়ায় বামনগড় গ্রামে জমিজমা নিয়ে পূর্বের শত্রুতায় বাড়ীঘর ভাংচুর ও মারপিট॥ প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান মঙ্গলবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত দেবীগঞ্জে লটকনের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে যৌন নিপীনের অভিযোগে প্রতিবেশী গ্ৰেপ্তার আশুলিয়ায় মেম্বার পদপ্রার্থীর বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এক বছর পর ভাইবোনের সঙ্গে আরিয়ানের ছবি, জানেন না শাহরুখ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১২৩ Time View

বিনোদন ডেস্ক: সময়টা ঠিক এক বছর সাত দিন৷ এই ১২ মাসে তার জীবনে বয়ে গেছে বড় ঝড়। ধীরে ধীরে ছন্দে ফিরেছে জীবন। সেই প্রমাণই মিলল সোমবার রাতে শাহরুখপুত্র আরিয়ান খানের ছবিতে৷

একদিকে বোন সুহানা আর অন্যদিকে ভাই আব্রাম। দুই ভাইবোনের সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করেছেন শাহরুখপুত্র। 

এ বছরই মাদককাণ্ডের জেরে ভয়াবহ পরিস্থিতিতে পড়তে হয় আরিয়ানকে। যার প্রভাব পড়েছিল পুরো পরিবারে৷ নিজেকে গুটিয়ে নিয়েছিলেন শাহরুখও৷

কালো মেঘের ছায়া কাটিয়ে সূর্য উঁকি দিয়েছে খান পরিবারে৷ সুহানাও ইতোমধ্যে সেরে ফেলেছেন তার প্রথম ছবির শুটিং। তিন ভাইবোনের ছবি দেখে প্রচুর ভালোবাসা দিয়েছেন কাছের মানুষরা।

ছেলেমেয়েদের ছবি দেখে বাবা শাহরুখের মন্তব্য, ‘আমার কাছে এই ছবিগুলো নেই কেন? আমাকে এখনই পাঠাও’। বাবাকে উত্তর দিতে ভোলেননি আরিয়ানও। তিনি লেখেন, ‘হ্যাঁ, পাঠাব। কিন্তু পরের বছর। যখন আবার আমরা ছবি তুলব’।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

কিউএনবি/অনিমা/২৩.০৮.২০২২/দুপুর ২.১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit